হজ পালন শেষে দেশে ফেরা যুবদল সভাপতি মুন্নাকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালন শেষে দেশে ফেরার পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্নাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলের নেতারা।
শনিবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক খোরশেদ আলম যুবদল সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তারা পবিত্র হজ পালন সফলভাবে সম্পন্ন করে দেশে ফেরায় আবদুল মোনায়েম মুন্নার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে যুবদলের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দলের বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আবদুল মোনায়েম মুন্নার নেতৃত্বে যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *