ঈদযাত্রায় স্বস্তি ফিরছে: ২৪ ঘন্টায় যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি

সিরাজগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষের অন্যতম ভরসা যমুনা সেতুতে যানবাহনের চাপ কিছুটা কমেছে।
গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার করেছে। একই সময়ে টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি টাকা।
শনিবার (২৩ মে) যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ১৬ হাজার ৭৫৩টি যানবাহন চলাচল করেছে। এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা। অন্যদিকে পশ্চিম প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৫ হাজার ৮৯৬টি যানবাহন। সেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।
দুই প্রান্ত মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা। এর আগে, শুক্রবার (২২ মে) সেতুটি দিয়ে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন পারাপার হয়েছিল। সেদিন টোল আদায় হয়েছিল ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা। সেই হিসাবে একদিনের ব্যবধানে যানবাহন কমেছে ২ হাজার ৩১৭টি এবং টোল আদায় কমেছে ২৭ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক রাখতে সেতুর উভয় প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক নজরদারিও অব্যাহত রয়েছে।
দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়ক যোগাযোগের প্রধান মাধ্যম যমুনা সেতু। প্রতি বছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও এখন পর্যন্ত যাতায়াত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

6 thoughts on “ঈদযাত্রায় স্বস্তি ফিরছে: ২৪ ঘন্টায় যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি

  1. 26a… Feels fresh, a lot of new markets available compared to other sites that I have used in the past. All the information you need here: 26a

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *