গাইবান্ধা প্রতিনিধিঃ
পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বিজ কৃষি কর্মসূচির উদ্যোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী শাখার বিজ সমিতি ভুক্ত এক’হাজার সদস্যদের মাঝে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে| বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী শাখা পৃথক ভাবে বিজ অফিস চত্বরে সদস্যদের মাঝে এই গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে| এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ এর প্রধান কার্যলয়ের মাইক্রোপ্রাইন্যান্স কর্মসূচির সিনিয়র সহকারী পরিচালক মতিউর রহমান|
গাইবান্ধা জেলার জোনাল ম্যানেজার শেখ মনির সভাপতিত্ব বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ এর প্রধান কার্যলয়ের কৃষি কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মোশারেফ হোসেন, পলাশবাড়ী সাব জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মোজাহারুল ইসলাম ও গোবিন্দগঞ্জ সাব জোনাল ম্যানেজার বকুল ইসলাম|
অন্যানের মাঝে উপস্থিত ছিলেন পলাশবাড়ী শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক সোহেল রানা,পলাশবাড়ী বিজ এর শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির ম্যানেজার আনোয়ার জাহিদ,কৃষি কর্মসূচির প্রোগ্রাম সাপোর্ট অফিসার আঃ লতিফ, মাহামুদ হাসান ও তপন কুমার সরকার,সিএইচও কামরুন্নাহারসহ শাখা অফিসের কর্মকর্তা ও সদস্যগন|
এ কৃষি কর্মসূচীর আওতায় প্রতি জন সদস্যের মাঝে লালশাক, চাল কুমড়া, ঝিঙে, ঢেঁড়স ও বরবটি বীজ বিতরণ করা হয়|
