আজ সম্মিলিত সাংবাদিক পরিষদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন

অফিস ডেস্ক # দেশের তৃণমূল সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২৬, আজ ১৪ মে জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ৯ টায় শুরু করে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনে ২৩টি পদের জন্য ৫৪ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন, বিপ্লবী জনতার সম্পাদক ও প্রকাশক মোঃ গোলাম ফারুক মজনু এবং ঢাকা প্রতিদিনের সিনিয়র সাব এডিটর মাহফুজুল আলম জাহিদ।

সহ-সভাপতি পদে রয়েছেন সাতজন প্রার্থী, ডেইলি ট্যুরিজম টাইমসের মোঃ আনোয়ারুজ্জামান আজাদ, বাংলাদেশ সমাচারের সিদ্দিকুর রহমান, দৈনিক সাগরকূলের সম্পাদক ও প্রকাশক মোঃ নেছার উদ্দিন, স্বদেশ বিচিত্রার এন.এ.এম. ইফতেখার মমিন, ডেইলি ট্যুরিজম টাইমসের মোঃ ফজলে নেওয়াজ, চ্যানেল আইয়ের গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ ফারুক হোসেন এবং ওকে নিউজের সম্পাদক প্কাশক শেখ মোঃ ওবায়দুল কবির।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন, মোহনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মুহাম্মদ আবু আবিদ, দৈনিক দিন প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম সাদ্দাম এবং দৈনিক প্রলয়ের প্রধান সম্পাদক মোঃ মির্জা সোবেদ আলী।

যুগ্ম সম্পাদক পদে চারজন প্রার্থী রয়েছেন, সময় টেলিভিশনের মোঃ ওমর ফারুক খোন্দকার, খোঁজ খবরের সানোয়ার খান, আজকের জনবানীর সম্পাদক এড. হাসান আলম সুমন এবং জনচিত্রের মোঃ হাবিবুর রহমান।

সাংগঠনিক সম্পাদক পদে সাতজন প্রার্থী হলেন, জি-টুয়েন্টিফোর নিউজের মোঃ কামরুল ইসলাম, গণমানুষের আওয়াজের মোঃ মিরাজ হোসেন, নিউজ টোয়েন্টিফোরের ইমরান হোসেন তালুকদার, সংবাদ সারাদিনের মোঃ শহিদুল ইসলাম, একুশের সংবাদ ডটকমের মোঃ জামাল শিকদার, আজকের বিনোদনের মাহবুবুর রহমান চঞ্চল এবং দৈনিক ভোরের চেতনার শেখ ফরিদ উদ্দিন আহম্মেদ চিশতি।

কোষাধ্যক্ষ পদে তিনজন, দৈনিক সবুজ বাংলাদেশের শুভঙ্কর সেন শুভ, মালে মেইলের মোঃ আবু জাহের এবং দৈনিক সাগরকুলের মাইনুল ইসলাম নাঈম।

দপ্তর সম্পাদক পদে প্রার্থী তিনজন, দৈনিক সবুজ বাংলাদেশের মীম আক্তার, বাংলা টিভির মোঃ সোহেল রানা এবং আমাদের বসুন্ধরার মেহেদী হাসান।

আন্তর্জাতিক সম্পাদক পদে চারজন, দৈনিক আলোকিত প্রতিদিনের আব্দুল মান্নান, দুবাই ট্রিবিউনের জান্নাত আহমেদ, বিপ্লবী জনতার মোঃ ফিরোজ মাহমুদ এবং ডেইলি টাইমস অব মালয়েশিয়ার মোঃ গোলাম জাকির হোসেন।

সমাজকল্যাণ সম্পাদক পদে রয়েছেন দুইজন, আরএসবি নিউজের মোঃ জাকির হোসেন এবং জি-টুয়েন্টিফোর নিউজ ডটকমের আমিরুল ইসলাম।

মহিলা বিষয়ক সম্পাদক পদে দুইজন প্রার্থী, ডেইলি ট্যুরিজম টাইমসের নিপা আক্তার এবং অগ্রগামী নিউজের সুমাইয়া আক্তার।

সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে তিনজন, দৈনিক ঢাকার আর কে রিপন, দৈনিক জনচিত্রের মোঃ সাব্বির হোসেন এবং দৈনিক বিজনেস ফাইলের মোঃ দিদার মিয়া।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে চারজন প্রার্থী রয়েছেন, দৈনিক আমাদের বসুন্ধরার সানোয়ার শেখ, আধুনিক বাংলার বিন ইয়ামিন, এশিয়ান বাণী টোয়েন্টিফোর ডটকমের আব্দুল খালেক নান্নু এবং দৈনিক গণকণ্ঠের আব্দুল্লাহ আল নোমান।

কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দশজন, দৈনিক আমাদের বসুন্ধরার সম্পাদক ও প্রকাশক শরিফুল ইসলাম, ক্যাশ ক্যাপিটাল নিউজের রঞ্জন লোদ রাজু, দৈনিক সাগরকুলের এম.এ. মতিন, রাজধানী টিভির মল্লিক মোহাম্মদ জামাল, ভোরের কাগজের এনায়েত হোসেন খান রিমন, ভোরের চেতনার মোঃ ফারুক হোসেন, স্বাধীন বাংলার মোকাম্মেল হোসেন চৌধুরী, আমার কাগজের সালে আহমেদ, ইনসাফের জামাল হোসেন এবং বাংলা টিভি ৭১ ডটকমের সুমা রানী কর্মকার।

নির্বাচন ঘিরে প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্ধারিত সময়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *