কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপির এক নেতাকে বহিষ্কারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও পাঁচ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন জেলা বিএনপি। শনিবার (২৫ জুলাই) রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরিত পৃথক দুটি পত্রে এসব সিদ্ধান্ত জানানো হয়।…
