নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শুক্রবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে লাল-সবুজ সাংস্কৃতিক একাডেমির ১২তম বর্ষপূর্তি, আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মো. মঞ্জুর হোসেন ঈসাকে ‘নক্ষত্র সম্মাননা’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। প্রধান আলোচক ছিলেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের ডিআইজি মো. ইকবাল হোসেন, যুবদল নেতা মো. আরফাতুর রহমান আপেল, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. তারেক জুবায়ের, এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদসহ বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউরদ্দৌলা চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদ, ভাষাশহীদ এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বক্তারা বলেন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চা একটি জাতির আত্মপরিচয় ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করে।
গুণীজন সম্মাননা পর্বে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতায় উপস্থাপনা ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য মো. মঞ্জুর হোসেন ঈসাকে ‘নক্ষত্র সম্মাননা’ প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজকরা লাল-সবুজ সাংস্কৃতিক একাডেমির ১২ বছরের পথচলার সাফল্য ও ভবিষ্যৎ কার্যক্রমের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
সংস্কৃতি বেঁচে থাকুক, শিল্পী ও সৃজনশীলতা বিকশিত হোক।
