আনোয়ার হোসেন অপু, বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কাকফো গ্রামের মেধাবী শিক্ষার্থী মোছাঃ ফাতেমা খানম চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। ফাতেমা খাতুন কাঁকফো গ্রামের লাবলুর মেয়ে। তবে অর্থের সংকটে তাঁর ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল। পরে বিষয়টি জানতে পেরে তাঁর পাশে দাঁড়ান নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
ফাতেমা খানমের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ মেটাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকার অনুদানের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) প্রধানমন্ত্রী তারেক রহমান ফাতেমার হাতে অনুদানের অর্থ তুলে দেন বলে জানানো হয়েছে।
ফাতেমার মতো অদম্য মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ সুগম করতে সহযোগিতা করায় প্রধানমন্ত্রী ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।
এ সময় ভবিষ্যতে ফাতেমার পড়াশোনা চালিয়ে যেতে আরও অর্থের প্রয়োজন হলে প্রধানমন্ত্রী ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সহযোগিতা করবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে।
ফাতেমা খানমের চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগকে বাগাতিপাড়ার মানুষের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন এলাকাবাসী।

Really impressed with the game variety here. There is something for everyone and the bonuses are actually fair. Definitely checking out krtwincasino again tomorrow.