গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবির শাওন(৬০) কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার(২২ আগস্ট) রাত আনুমানিক সোয়া ৯ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ১ ভাই এবং ৩ বোনসহ অসংখ্য বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ রোববার বাদ যোহর গোবিন্দগঞ্জ পৌর শহরের ২ নং ওয়ার্ডের কাইয়াগঞ্জ ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে খলসী ‘মিয়া বাড়ি’ পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তিনি গোবিন্দগঞ্জ শহরের প্রাচীন ব্যবসা প্রতিষ্ঠান গুলশান প্রেসের স্বত্তাধিকারী আব্দুস ছাত্তার (গোল্লা) মিয়ার ছোট ছেলে। গোবিন্দগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, তার সহকর্মী সাংবাদিক, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ জানাযার নামাজে উপস্থিত ছিলেন।
এদিকে, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক(১৯৯৫-‘৯৬ ইং সেশনে) ফিরোজ কবির শাওনের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন- গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি যথাক্রমে খোকন আহাম্মেদ, কৃষ্ণ কুমার চাকী, গোপাল মোহন্ত ও জাহিদুর রহমান প্রধান টুকু, বর্তমান সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক শওকত জামান, সাবেক সাধারণ সম্পাদক রাহেনুল হক সরকার, রফিকুল ইসলাম মন্ডল ও হাজী রাসেল কবির, প্রেসক্লাবের সহসভাপতি মনজুর হাবীব মনজু, যুগ্ম সম্পাদক শামীম রেজা ডাফরুল ও তাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এবিএস লিটন, দপ্তর সম্পাদক বিএসসি আতিকুর রহমান আতিক, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ হাবিব, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিষ্ণু নন্দী, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ছন্দ, সদস্য এস.এম রবিউল হাসান বিপ্লব, আব্দুল হান্নান আকন্দ,
মানিক সাহা ও অজয় চাকী প্রমূখ।

Finally found a site that actually pays out on time. The variety of games is impressive and keeps me entertained for hours. pklucky71
The variety of games here is amazing. I spent hours playing and won a decent amount. Definitely check out phjiliasia77.