সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

    স্টাফ রিপোর্টার: সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর ঢাকা মহানগর শাখার ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এক বছরের জন্য (জুলাই ২০২৬–জুলাই ২০২৭) ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় কেন্দ্রীয় সভাপতি গোলাম ফারুক মজনু-এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফর শুধু কূটনীতি নয়, ভারতের জন্যও সতর্কবার্তা

এশিয়ান বার্তা ডেস্ক: গত সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সফরে চীন যান। সফরের শুরুতে তিনি মালয়েশিয়ায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তাঁর প্রথম বিদেশ সফর। প্রথম দেখায় তারেক রহমানের এই সফরকে খুব বড় কোনো ঘটনা বলে মনে নাও হতে পারে। চীন বাংলাদেশের অন্যতম প্রধান অংশীদার ও উন্নয়ন…

Read More

আইইউবিএটি-তে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ অনুষ্ঠিত: তরুণদের আর্থিক অন্তর্ভুক্তি ও ক্যারিয়ার গড়ার আহ্বান

Sk. Nasir Hossai: ঢাকা, ২৯ জুন, ২০২৬: তরুণ প্রজন্মকে আর্থিক জ্ঞান এবং কর্মজীবনের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী দক্ষতা দিয়ে গড়ে তোলার লক্ষ্যে সম্প্রতি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ সেমিনার। প্রাইম ব্যাংক পিএলসি.-এর ফ্ল্যাগশিপ ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’-এর আওতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক এই সেমিনারটির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়টির বিজনেস সোসাইটির সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল একাডেমিক শিক্ষার সাথে ব্যাংকিং খাতের বাস্তব অভিজ্ঞতার সেতুবন্ধন তৈরি করা, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও বেশি যোগ্য করে তুলবে। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। তিনি বলেন, “আর্থিক অন্তর্ভুক্তি কেবল ব্যাংক হিসাব খোলার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি সমন্বিত প্রক্রিয়া, যার মাধ্যমে মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি, বৈষম্য হ্রাস এবং টেকসই অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব।” তিনি শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা ও অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব এবং দীর্ঘমেয়াদি পেশাগত সাফল্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সেমিনারে ক্যারিয়ার উন্নয়ন ও করপোরেট প্রস্তুতি বিষয়ক একটি সেশন পরিচালনা করেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড অব ব্রাঞ্চেস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মো. ইমরান হোসেন।  তিনি বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং ও করপোরেট বিশ্বে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও পেশাগত মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মাহমুদুর রহমান। তিনি বলেন, “শিক্ষার্থীদের বাস্তব কর্মপরিবেশের উপযোগী করে গড়ে তুলতে শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইউবিএটি বিজনেস স্কুলের অ্যাসোসিয়েট প্রফেসর ও বিবিএ কো-অর্ডিনেটর ড. হাসানুজ্জামান তুষার। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের ভবিষ্যৎ নিয়ে এক ফলপ্রসূ আলোচনার ক্ষেত্র তৈরি করে। ‘প্রাইমএকাডেমিয়া’-এর মাধ্যমে প্রাইম ব্যাংক তরুণদের ক্ষমতায়ন এবং শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য ভবিষ্যৎমুখী ক্যারিয়ারের সুযোগ সৃষ্টি করতে অঙ্গীকারবদ্ধ।

Read More

প্রাইম ব্যাংকের সঙ্গে রায়ো বিল্ড ডেভলপমেন্ট-এর চুক্তি স্বাক্ষর

নাসির হোসেন:  প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি বায়ো বিল্ড ডেভলপমেন্ট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা স্পেশাল গিফট পাবেন। সম্প্রতি পূর্বাচলে বায়ো বিল্ড ডেভলপমেন্ট লিমিটেডের  অফিসে  আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই অংশীদারিত্বের ফলে প্রাইম ব্যাংকের গ্রাহকরা বায়ো বিল্ড ডেভলপমেন্ট লিমিটেড থেকে বুকিং দিলে স্পেশাল গিফট আইটেড উপভোগ করতে পারবেন, যা তাদের ব্যাংকিং অভিজ্ঞতায় বাড়তি সুবিধা যোগ করবে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং বায়ো বিল্ড ডেভলপমেন্ট লিমিটেডের ডিরেক্টর ও…

Read More

বিশ্ব বাবা দিবসে সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা!

নিকোলাস বিশ্বাস:  প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বব্যাপী বাবা দিবস (ফাদার্স ডে) পালিত হয়। ২০২৬ সালে ২১শে জুন (রবিবার) বিশ্ব বাবা দিবস উদযাপিত হয়েছে। এই দিনটি পৃথিবীর সকল বাবাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ উপলক্ষ্য। একজন বাবা শুধুপরিবারের উপার্জনকারী নন, তিনি সন্তানের প্রথম শিক্ষক, পরামর্শদাতা, অভিভাবক এবং জীবনের পথপ্রদর্শক। বাবা হলেন…

Read More

নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ‘মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র’-এর উদ্যোগে ২১ জুন ২০২৬ ইং, রবিবার বিকেল ৪:৩০ মিনিটে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যকলা ভবনের সেমিনার কক্ষে (লিফট-৬), সেগুনবাগিচা, ঢাকায় “নারী ও শিশুদের অধিকার রক্ষায় আমাদের করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি এস. এম. মোমোর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান…

Read More

আর্থিক সক্ষমতার স্বীকৃতিসরূপ আবারও ট্রিপল এ ও এসটি-১ ক্রেডিট রেটিং অর্জন করেছে প্রাইম ব্যাংক

এস, কে, নাসির হোসেন।  ঢাকা, ১৮ জুন ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি. পুনরায় দেশের সর্বোচ্চ দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং AAA (ট্রিপল এ) এবং স্বল্পমেয়াদি ক্রেডিট রেটিং ST-1 অর্জন করেছে। দেশের অন্যতম স্বীকৃত ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (CRAB) এই রেটিং প্রদান করেছে। এর মাধ্যমে টানা আরেক বছর ব্যাংকটির শক্তিশালী আর্থিক ভিত্তি, বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনা…

Read More

গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা দিপুর যোগ্য মূল্যায়নের প্রত্যাশা       ‎​

মারুফ সরকার নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের রাজপথের এক আপসহীন ও ত্যাগী সেনানায়কের নাম মামুন হাশেমী দিপু। তৃণমূল থেকে উঠে আসা এই মেধাবী ও দূরদর্শী ছাত্রনেতা দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দলের প্রতিটি ক্রান্তিকালে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক (যা সাধারণ সম্পাদক…

Read More

ভিপি নুরকে জড়িয়ে অপপ্রচারের সংস্কৃতি রুখতে মনিরুল ইসলাম মাসুমের আহ্বান

​নিজস্ব প্রতিবেদক | ১৪ জুন, ২০২৬ ​সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের নিয়ে চলমান নেতিবাচক প্রচারণার তীব্র নিন্দা জানিয়েছেন গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুম। তিনি অভিযোগ করেছেন, কিছু ব্যক্তি সস্তা জনপ্রিয়তা ও ভিউ পাওয়ার নেশায় ভিপি নুরের নাম জড়িয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে, যা…

Read More

যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া

      নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিনের রাজপথের আন্দোলন, একাধিক মামলা, গ্রেপ্তার ও রিমান্ডের অভিজ্ঞতা এবং ধারাবাহিক সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে বিএনপির ছাত্ররাজনীতিতে পরিচিত মুখ মো. সোহাগ ভূঁইয়া। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের কমিটিতে সাধারণ সম্পাদক পদে তার নাম আলোচনায় রয়েছে বলে…

Read More