বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ফারুক হোসেন: বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে (১১ জুন ২০২৬) জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এসময় বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও…

Read More

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কলা চাষীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি,: গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রদর্শনী ফসল হিসাবে কলা চাষে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ।  মঙ্গলবার উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান। বিতরণ অনুষ্ঠানে অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা…

Read More

প্রাইম ব্যাংক-এর উদ্যোগে ‘প্রাইমএকাডেমিয়া এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২ অনুষ্ঠিত

নাসির উদ্দিন আহমেদ: দেশের তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মবিশ্বাসী এবং কর্মসংস্থান উপযোগী হিসেবে গড়ে তুলতে প্রাইম ব্যাংক পিএলসি.-এর উদ্যোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হলো “প্রাইমএকাডেমিয়া এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০”। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) এবং ডিআইইউ ফাইন্যান্স ক্লাবের যৌথ সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের নলেজ টাওয়ারের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষাবিদ এবং ব্যাংকিং খাতের অভিজ্ঞ পেশাজীবীরা। আয়োজনটির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বগুণ বিকাশ, আর্থিক সাক্ষরতা সম্প্রসারণ এবং অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যকার সম্পর্ককে আরও শক্তিশালী করা। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন শায়লা আবেদীন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং; এম এম মাহবুব হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এবং মিস মনোয়ারা খাতুন, ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, প্রো-ভাইস চ্যান্সেলর; ড. মোহাম্মদ নাদির বিন আলী, রেজিস্টার; এবং ড. হামিদুল হক খান, ট্রেজারার। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ব্যাংকিং খাতের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্য এবং দিকনির্দেশনামূলক আলোচনার মাধ্যমে মূল পর্ব শুরু হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একটি ইন্টারেক্টিভ সেশন, যেখানে শিক্ষার্থীরা আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং আর্থিক খাতে ক্যারিয়ার গঠনের বিভিন্ন বাস্তবধর্মী বিষয় সম্পর্কে ধারণা লাভ করেন। এছাড়াও প্রাইম ব্যাংকের বিশেষজ্ঞদের পরিচালনায় একটি বিশেষ মক ইন্টারভিউ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা রিয়েল-ওয়ার্ল্ড ইন্টারভিউ ও রিক্রুটমেন্ট প্রক্রিয়ার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের করপোরেট কমিউনিকেশন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ক্যারিয়ার প্রস্তুতি বিষয়ে মূল্যবান পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে ব্যাংকিং খাতের পেশাজীবীদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগও তৈরি হয়। “প্রাইমএকাডেমিয়া এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০”-এর মতো উদ্যোগের মাধ্যমে প্রাইম ব্যাংক পিএলসি. দেশের তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি এবং অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যকার ব্যবধান কমিয়ে কর্মসংস্থানমুখী ইকোসিস্টেম তৈরিতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

Read More

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অপরিহার্য

 লায়ন মোঃ গনি মিয়া বাবুল: সুষ্ঠু সড়ক ব্যবস্থা একটি দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও নাগরিক নিরাপত্তার মূল ভিত্তি। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি জীবনের প্রতিটি ক্ষেত্রে সড়কের ভূমিকা অপরিসীম। নিরাপদ ও সুষ্ঠু সড়ক ব্যবস্থা উন্নয়ন-অগ্রগতির চালিকাশক্তি। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশে সড়ক আজ অনেক ক্ষেত্রে মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। প্রতিদিন দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরছে। কোনো…

Read More

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী ও মানব বন্ধন অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং ঢাকায় গ্রাহকদের উপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বগুড়া মহানগরী ব্যাংকের বগুড়া প্রধান ফটকে অবস্থান কর্মসুচী ও মানব বন্ধন কর্মসচী পালন করে। অবস্থান ও মানববন্ধন  চলাকালে…

Read More

স্বাস্থ্য খাতে জাতীয় বাজেটের ৮ শতাংশের ওপরে রাখার দাবি সেলিম উদ্দিনের

  নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য খাতে মোট জাতীয় বাজেটের অন্তত ৮ শতাংশের বেশি বরাদ্দ রাখার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, স্বাস্থ্য খাতের লাগামহীন দুর্নীতি, অব্যবস্থাপনা ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। রোববার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ…

Read More

আজ শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন: বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা

  ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা বাজেট অধিবেশন শুরু হচ্ছে রোববার (৭ জুন)। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি বর্তমান সরকারের প্রথম বাজেট। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ৮…

Read More

সিরাজগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৮৯ হাজার টাকা জরিমানা 

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া আদায় করায় অভিযান চালিয়ে জেনিন পরিবহন ও সেবা লাইনসহ ৮টি বাসে মোট ৮৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (৬জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো নাজমুল হোসেন এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত   অভিযান চালিয়ে এ  অর্থদন্ড করেন। সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল সেখ এ তথ্য…

Read More

বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো’ করবে সরকার

ডেস্ক রিপোর্ট: বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো’র আয়োজন করবে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব…

Read More

রাজধানীর সাভার পৌরসভাকে আধুনিকায়ন ও মাদকমুক্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চায় গণঅধিকার পরিষদের নেতা মনিরুল ইসলাম মাসুদ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকার অতি সন্নিকটে অবস্থিত সাভার পৌরসভাকে আধুনিকায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি মাদকমুক্ত শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন গণঅধিকার পরিষদের উদীয়মান তরুণ নেতা মনিরুল ইসলাম মাসুদ। আসন্ন পৌরসভা নির্বাচনে গণঅধিকার পরিষদ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী এই নেতা উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। ​মনিরুল ইসলাম মাসুদ ঢাকা মহানগর উত্তর…

Read More