বৃষ্টিতে তলিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা, ভোগান্তিতে নগরবাসী
ভোর থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল, সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীরা। রোববার (২০ সেপ্টেম্বর) ভোরের দিকে শুরু হওয়া বৃষ্টিতে পল্টন, মালিবাগ, মৌচাক, কাকরাইল, মতিঝিল, নিউমার্কেটসহ রাজধানীর বিভিন্ন নিচু এলাকার সড়ক পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও সড়কে হাঁটুপানি…
