ঠাকুরগাঁওয়ে সড়কে ঝরে গেল এক নীরব জীবনের শেষ প্রদীপ
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর পূর্বপাড়া মিলন বাজার এলাকায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। সড়কের নির্মমতায় প্রাণ হারান রুস্তম আলী (৯০) নামে এক বৃদ্ধ। জীবনের দীর্ঘ পথ পাড়ি দেওয়া এই মানুষটি বহুদিন ধরেই মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় নিঃশব্দে ঘুরে বেড়াতেন। পরিচিত জনদের কাছে তিনি ছিলেন…
