জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল শনিবার

প্রেস বিজ্ঞপ্তি:
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা-এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল আগামী ৭ মার্চ, শনিবার বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হল-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, বিশিষ্ট সাংবাদিকবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত থাকার জন্য ইতোমধ্যে সম্মতি জ্ঞাপন করেছেন।

এ প্রেক্ষিতে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সকল সম্মানিত নেতৃবৃন্দকে যথাসময়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

আপনাদের সক্রিয় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় এই আয়োজন আরও সুন্দর, সার্থক ও সফল হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের মর্যাদা ও ঐতিহ্য আরও সমুন্নত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করছি।

বার্তাটি সংগঠনের সকলের অবগতির জন্য জানিয়েছেন   জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব আলমগীর গনি। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *