সিএমপি’র ৫ থানায় নতুন ওসি : একযোগে ৭ কর্মকর্তার রদবদল

 

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানায় একযোগে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। রদবদলের অংশ হিসেবে মোট ৭ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়। গত রোববার সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল কার্যকর করা হয়।

আদেশ অনুযায়ী, নগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) পরিদর্শক আবদুর রহিমকে খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। খুলশী থানার বর্তমান ওসি মোজাম্মেল হক-কে বদলি করা হয়েছে পাঁচলাইশ থানায় এবং পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম-কে সিটিএসবি-তে স্থানান্তর করা হয়েছে।

অন্যদিকে, পুলিশ পরিদর্শক নুর আহমদ-কে কর্ণফুলী থানা, ইখতিয়ার উদ্দিন-কে বায়েজীদ বোস্তামী থানা, জয়নাল আবেদীন মন্ডল-কে হালিশহর থানা এবং একরাম উল্লাহ-কে সদরঘাট থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিএমপি’র নির্দেশনা অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের অনতি বিলম্বে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগ দেয়ার জন্য বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *