বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান

 

গোপালগঞ্জ প্রতিনিধি: 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়ানো ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব, এপিবিএনসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে। জেলার প্রবেশ পথ গুলোতে বসানো হয়েছে চেক পোস্ট।

অন্যদিকে, টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি গেট ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নেতৃত্বে যৌথ টহল বের করা হয়। এতে পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্যরা অংশ নেন। টহলটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকায় যায়।

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, ১৫ আগস্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে, সে জন্য বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির সদস্যরা পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

 

One thought on “বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান

  1. [8581]ea77 Official Login | সেরা অনলাইন ক্যাসিনো ও স্লট গেম,ea77 অ্যাপ ডাউনলোড করে সেরা স্লট গেমের অভিজ্ঞতা নিন। এখানে বিকাশ দিয়ে সহজ ডিপোজিট পদ্ধতি এবং নিরাপদ গেমিং সুবিধা পাওয়া যায়। আজই জয়েন করুন। visit: ea77

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *