দেবীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, অনলাইন জুয়ার দেনা নিয়ে নানা আলোচনা

আবু সাঈদ প্রতিনিধি পঞ্চগড়।

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরের সবুজপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে বিপুল চন্দ্র রায় (৩৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার জগেশ চন্দ্র রায়ের ছেলে এবং স্থানীয় বাজারে মোবাইল এক্সেসরিজ ও মোবাইল ব্যাংকিং ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দীর্ঘ সময় ধরে ঘর থেকে বের না হওয়ায় তারা বিপুলকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্বজনদের দাবি, বিপুলের সঙ্গে কারও ব্যক্তিগত বিরোধ বা পারিবারিক কলহ ছিল না। তবে গত কয়েকদিন ধরে তিনি অস্বাভাবিকভাবে চুপচাপ ও চিন্তিত থাকতেন। তার স্ত্রী জানান, দোকানে গেলেও তাকে উদ্বিগ্ন দেখা যেত এবং রাতে ঠিকমতো ঘুমাতেও পারতেন না। দুই দিন আগে তাকে চিকিৎসকের কাছে নেওয়ার চেষ্টা করা হলেও তিনি যেতে রাজি হননি।

স্থানীয় ব্যবসায়ী ও প্রতিবেশীদের ভাষ্য, বিপুলের ব্যবসা আগে স্বাভাবিকভাবেই চলছিল এবং সেই আয় দিয়েই তিনি পরিবার পরিচালনা করতেন। তবে সম্প্রতি তিনি অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েন বলে তাদের দাবি। এর পর থেকে তার আর্থিক সংকট ও ঋণের পরিমাণ বাড়তে থাকে বলে জানান তারা। স্থানীয়দের মতে, অনলাইন জুয়ার কারণে তার প্রায় ১৮ লাখ টাকার দেনা হয়েছিল। ব্যবসায় ক্ষতি, ঋণের চাপ এবং পরিবারের জন্য সঞ্চিত অর্থ হারানোর কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বলে ধারণা করছেন স্বজন ও স্থানীয়রা।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মূসা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

3 thoughts on “দেবীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, অনলাইন জুয়ার দেনা নিয়ে নানা আলোচনা

  1. [2714]Mikitoto | Login Resmi Link Alternatif Slot Gacor Hari Ini,Mikitoto menyediakan link alternatif resmi untuk akses mudah. Daftar situs casino terpercaya dengan pilihan deposit via Dana yang praktis. Gabung sekarang juga! visit: mikitoto

  2. [7681]666zz Official Login | সেরা অনলাইন ক্যাসিনো ও দ্রুত বিকাশ পেমেন্ট,666zz-এ আজই যোগ দিন। আমাদের অ্যাপ ডাউনলোড করে সেরা স্লট গেম খেলার নিয়ম জানুন এবং দ্রুত বিকাশ পেমেন্টের সুবিধা নিন। এখনই লগইন করুন। visit: 666zz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *