মঞ্জুর হোসেন ঈসার চিকিৎসার খোঁজ নিলেন বিএনপি নেতা হাবিব ও কমরেড সাইফুল: শনিবার অপারেশন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা, ১০ জুলাই ২০২৬ (শুক্রবার ): বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও ‘মায়ের ডাক’ সংগঠনের অন্যতম সংগঠক মো. মঞ্জুর হোসেন ঈসা-এর চিকিৎসার খোঁজ নিতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)-এ যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
হাসপাতালে উপস্থিত হয়ে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মো. মঞ্জুর হোসেন ঈসার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। তিনি দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি,তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ড.কাজী মনিরুজ্জামান, জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ড. নজরুল ইসলাম তামিজী, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটন, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি অলিদ সিদ্দিকী তালুকদার,মায়ের ডাক এর প্রতিষ্ঠাতা প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি এমপির প্রতিনিধি রাহাত সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা মো. মঞ্জুর হোসেন ঈসার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।

সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মানবাধিকার, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার এবং নিখোঁজ ব্যক্তিদের পরিবারের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মো. মঞ্জুর হোসেন ঈসা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দেশের বিভিন্ন মানবিক ও সামাজিক ইস্যুতে তাঁর সক্রিয় ভূমিকা সর্বমহলে প্রশংসিত। তাঁরা আশা প্রকাশ করেন, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও মানবাধিকার রক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।
শনিবার সকালে তার অপারেশন করা হবে।

উল্লেখ্য, মো. মঞ্জুর হোসেন ঈসা বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)-এর সি ব্লকের ৯ম তলায় অধ্যাপক ডা. সায়েম আল মনসুর ফয়েজীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মানবাধিকার কর্মী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রবাসী বাংলাদেশি এবং সর্বস্তরের শুভানুধ্যায়ীরা হাসপাতালে এসে তাঁর খোঁজখবর নিচ্ছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর দ্রুত আরোগ্য কামনা করে অসংখ্য মানুষ দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

মঞ্জুর হোসেন ঈসার চিকিৎসার খোঁজ নিলেন কমরেড সাইফুল হক

ঢাকা, ১০ জুলাই: বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসার চিকিৎসার খোঁজ নিতে আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি) হাসপাতালে যান ঢাকা-১২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, জনতার এমপি হিসেবে পরিচিত এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক।
হাসপাতালে তিনি মো. মঞ্জুর হোসেন ঈসার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান। তিনি দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে আন্তরিক আগ্রহ প্রকাশ করেন।
এ সময় কমরেড সাইফুল হক বলেন, মো. মঞ্জুর হোসেন ঈসা দীর্ঘদিন ধরে মানবাধিকার, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন এবং দেশবাসীর কাছে তাঁর জন্য আন্তরিক দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, মো. মঞ্জুর হোসেন ঈসা বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি) হাসপাতালে অধ্যাপক ডা. সায়েম আল মনসুর ফয়েজীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু সুস্থতা কামনায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়মিত হাসপাতালে গিয়ে তাঁর খোঁজখবর নিচ্ছেন এবং দেশ-বিদেশ থেকে সুস্থতার জন্য দোয়া করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *