সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান,ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটি উৎপাদন করায় বেকারি কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৭জুলাই) সকাল ১১টায় সিরাজগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সদর উপজেলার পৌর এলাকার হোসেনপুরে অবস্থিত রিফাত বেকারি কারখানায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ এতথ্য নিশ্চিত করে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটি উৎপাদন করাসহ বিভিন্ন অনিয়মে
মেসার্স রিফাত বেকারির মালিক মো: রাজিব শেখকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে।
অভিযানে ক্যাবের সদস্য,ব্যাটেলিয়ন আনসার এর সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

4 thoughts on “সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান,ব্যবসায়ীকে জরিমানা

  1. [1487]koitoto88: Login Link Alternatif Resmi & Slot Gacor Terpercaya,koitoto88 menyediakan akses link alternatif resmi untuk daftar casino online terpercaya dengan kemudahan deposit pulsa tanpa potongan. Gabung sekarang juga! visit: koitoto88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *