নিজস্ব প্রতিবেদক:
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)’র কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ গত ১৪ মে ঐতিহ্যবাহী জাতীয় প্রেসক্লাবে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ার পর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ১২ জুন, শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর-এর বেগম সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈশা এবং জনপ্রিয় সঙ্গীতশিল্পী রবি চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএসপির সদ্যবিদায়ী সভাপতি এস. এম. সামছুল আলম নিক্সন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন এবং মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, সাংবাদিকতা পেশায় আত্মত্যাগকারী ব্যক্তিবর্গ ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে এসএসপির প্রধান নির্বাচন কমিশনার ও সদ্যবিদায়ী সভাপতি এস. এম. সামছুল আলম নিক্সন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি গোলাম ফারুক মজনু এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু আবিদ তাঁদের বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তাঁরা বলেন, তৃণমূল সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ, দক্ষতা উন্নয়ন এবং দেশব্যাপী সাংবাদিকদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এসএসপি নিরলসভাবে কাজ করবে।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম বলেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যমই পারে সমাজের অসঙ্গতি তুলে ধরে দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালিত করতে। তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সত্য, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার প্রতি অবিচল থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিপুল সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।
অভিষেক অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথিদের এবং আগাত শিল্পীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
নেতৃবৃন্দের বক্তব্য শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

Finally found a platform that really understands what local players need. The payment options work perfectly and customer support responds in no time. It feels like a trusted community hub where your bankroll is safe and the games run without a hitch. I keep coming back for the consistency and friendly vibe clmelbetchile
I have been playing here for a few months and the experience is truly smooth. Customer support responds quickly and the withdrawals are always on time. Highly recommend this spot to anyone looking for a reliable gaming community. jelas777login
Been looking for a reliable sports and casino hub and this place delivered exactly what I needed. The bonuses are fair and the games load without any lag. Highly recommend for anyone who wants a stress free gaming environment. trbetper