এসএম দৌলত জেলা প্রতিনিধ বগুড়া:
বগুড়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্যের অভিযোগে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরের ব্যানার অপসারণ ও তাতে আগুন ধরিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। একই সঙ্গে সালাউদ্দীন তানভীর ও এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব নাসিরুদ্দিন পাটওয়ারীকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেল সোয়া ৪ টায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় সাবেক ছাত্রদল নেতা ও জুলাই যোদ্ধাদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
জানা গেছে, জাতীয় পদযাত্রা উপলক্ষে সাতমাথার সপ্তপদী মার্কেটের ওপরে গাজী সালাউদ্দীন তানভীরের ছবি সংবলিত একটি বড় আকারের ব্যানার টানানো ছিল। তানভীর ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন—এমন অভিযোগে বিকেলের দিকে স্থানীয় ৭-৮ জন জুলাই যোদ্ধা ও সাবেক ছাত্রনেতা মার্কেটের সামনে জড়ো হন। পরে তারা মার্কেটের ছাদে উঠে ব্যানারটি খুলে নিচে নামিয়ে আনেন।
একপর্যায়ে তারা ব্যানারে থাকা তানভীরের ছবিতে জুতা পেটা করেন এবং শহরের সাতমাথার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে ব্যানারটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় তানভীরের বিরুদ্ধে নানা রকম প্রতিবাদের স্লোগান দেওয়া হয়।
এসময় সরকারী শাহ্ সুলতান কলেজের সাবেক ছাত্রনেতা আল মামুন বলেন, এনসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর নিজের দুর্নীতি আড়াল করতে এবং আলোচনায় আসার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন।
তিনি আরও বলেন, উক্ত ঘটনায় জনসম্মুখে ক্ষমা না চাইলে আজকে তাঁর ব্যানার পুড়িয়েছি ও জুতাপেটা করেছি। আগামীতে তাঁকে বগুড়ায় আর প্রবেশ করতে দেওয়া হবে না।
একই সমাবেশ থেকে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটওয়ারীকেও বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করেন উপস্থিত বিক্ষোভকারীরা। পরে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

I’ve been playing here for a few weeks and the payouts are surprisingly fast. Definitely one of my new favorite spots to hang out and win. Check it out at phjlj555
R88bet seems to be popping up everywhere. Good odds? Fast payouts? What’s making it so popular? Give me the lowdown! r88bet
[7759]Bitstarz লগইন এবং অ্যাপ ডাউনলোড | বিকাশ দিয়ে অনলাইন ক্যাসিনো,bitstarz লগইন করুন এবং সেরা স্লট গেম সাইটে আপনার যাত্রা শুরু করুন। সহজেই bitstarz app download করে লাইভ ক্যাসিনো খেলার নিয়ম জানুন ও জয় করুন। visit: bitstarz
[9644]299 bet অফিসিয়াল লগইন | সেরা অনলাইন ক্যাসিনো এবং স্লট গেম,299 bet-এ আজই যুক্ত হয়ে সেরা স্লট গেমের অভিজ্ঞতা নিন। বিকাশ দিয়ে সহজে টাকা ডিপোজিট করুন এবং দ্রুত অ্যাপ ডাউনলোড করে খেলা শুরু করুন। visit: 299 bet
[6504]Casino Malaysia | Daftar Akaun dan Slot Deposit Touch n Go,Sertai casino malaysia untuk akses login mudah dan daftar akaun sekarang. Main slot online deposit touch n go atau download app slot apk untuk mula. visit: casino malaysia