ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফ্রান্স, দুইয়ে নামল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনাকে হটিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন কিলিয়ান এমবাপ্পেরা। র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে থেকে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল ফ্রান্স। তখন তাদের রেটিং পয়েন্ট ছিল ১৮৭০.৭০। ওই সময় শীর্ষে ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং দুই নম্বরে ছিল স্পেন। তখন দল দুটির রেটিং পয়েন্ট ছিল যথাক্রমে ১৮৭৭.২৭ এবং ১৮৭৪.৭১।

বিশ্বকাপের গ্রুপ পর্ব ও রাউন্ড অব ৩২ মিলিয়ে টানা চারটি ম্যাচ জিতেছে ফ্রান্স। এই চার ম্যাচে ফরাসিরা অর্জন করেছে মোট ৪৫.৫৪ রেটিং পয়েন্ট। ফলে তাদের মোট রেটিং পয়েন্ট এখন দাঁড়িয়েছে ১৯১৬.২৪-এ, যা তাদের এনে দিয়েছে শীর্ষস্থান।

অন্যদিকে শীর্ষস্থান হারানো আর্জেন্টিনার বর্তমান রেটিং পয়েন্ট ১৯০৭.৪০। তারা নেমে গেছে দুই নম্বরে। আর ১৮৭৯.৫৮ রেটিং নিয়ে র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে অবস্থান করছে স্পেন।

এছাড়া, সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। তিন ধাপ পিছিয়ে তারা এখন আট নম্বরে। অন্যদিকে চমক দেখিয়ে পাঁচ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছে মেক্সিকো। আর শীর্ষ দশের একেবারে শেষ স্থানটি ধরে রেখেছে বেলজিয়াম।

এদিকে, শীর্ষ তিন দলের বাইরেও র‍্যাঙ্কিংয়ের বাকি পজিশনগুলোতে এসেছে বেশ কিছু পরিবর্তন। চার নম্বরে নিজেদের অবস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। এক ধাপ করে এগিয়ে পাঁচ, ছয় ও সাত নম্বরে যথাক্রমে জায়গা করে নিয়েছে ব্রাজিল, মরক্কো ও নেদারল্যান্ডস।

এক নজরে ফিফা র‍্যাঙ্কিং শীর্ষ ১০ দল

১. ফ্রান্স (১৯১৬.২৪), ২. আর্জেন্টিনা (১৯০৭.৪০), স্পেন (১৮৭৯.৫৮), ইংল্যান্ড, ব্রাজিল, মরক্কো,

নেদারল্যান্ডস,পর্তুগাল, মেক্সিকো, বেলজিয়াম।

3 thoughts on “ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফ্রান্স, দুইয়ে নামল আর্জেন্টিনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *