মারুফ সরকার, নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাঈদ খোকনের জনসংযোগ কর্মকর্তা জাহিদ আলম ইমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন জানান।
অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমি আশাকরি বিএনপি জোট সরকার গঠনের মধ্য দিয়ে দেশের অগ্রসরমান উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মের জন্য অসাম্প্রদায়িক-প্রগতিশীল উন্নত-সমৃদ্ধ শান্তিপূর্ণ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে বর্তমান সরকার কাজ করবে। পাশাপাশি দলমত নির্বিশেষে দেশের সকল মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা বাস্তবায়ন করবে। আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সার্বিক সফলতা প্রত্যাশা করছি।

Interesting to see local political figures weighing in on national leadership matters — the congratulatory message from Mayor Sayeed Khokon definitely raises questions about party dynamics. It’s worth noting how these statements often signal larger political alignments ahead of elections. h3video.studio