মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবে ইরান!
আন্তর্জাতিক ডেস্কঃ সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ইরান সতর্ক করে জানিয়েছে, ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায়, তবে ওই অঞ্চলের দেশগুলোর মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানা হবে। বুধবার একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।…
