পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযানে ৪ জনের কারাদণ্ড

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি:
পুঠিয়ার দীঘলকান্দী ও বানেশ্বরে সকালেই মাদকবিরোধী অভিযান। আটক চারজনকেই দেওয়া হয়েছে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড।
রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার দীঘলকান্দী ও বানেশ্বর এলাকায় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
আটকরা হলেন—বানেশ্বরের সিকান্দর আলীর ছেলে নাসির আলী, খুটিপাড়ার নকির উদ্দিনের ছেলে মেহেদী হাসান, দীঘলকান্দীর আব্দুল মান্নানের ছেলে হাফিজুর রহমান রনি এবং খুটিপাড়ার মো. হামিদের ছেলে রফিকুল ইসলাম।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস অভিযান পরিচালনা করেন এবং আটক প্রত্যেককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *