গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল চালক নিহত

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার পাঁচগাছি গ্রামের নজরুল ইসলামের পুত্র লিমন মিয়া ও চাঁদপাড়ার শাহীন মিয়ার পুত্র রুবেল মিয়া।

স্থানীয়রা জানান দ্রুতগতিতে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের সাথে সংর্ঘষ হলে মোটরসাকেল চালক দুই জনই গুরুতর আহত হয়। তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক সেবা দিয়ে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই জনই মারা যায়। গোবিন্দগঞ্জ থানার এস আই মশিউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *