বাগাতিপাড়ায় একদিনের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

আনোয়ার হোসেন অপু,বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় সালাইনগর যুব সংঘের আয়োজনে একদিনের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সালাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

সকাল থেকে বিকেল পর্যন্ত আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। দিনব্যাপী খেলায় প্রবাসী কল্যাণ একাদশ চ্যাম্পিয়ন এবং নলডাঙ্গা একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

সালাইনগর যুব সংঘের সভাপতি মো. আক্কেল আলী প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে রাখা সম্ভব এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নেকবার হোসেন, তোফাজ্জল হোসেন মিঠু, সাবেক সভাপতি ও ২ নম্বর জামনগর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানী, পাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলু, বাগাতিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মিলনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *