নাটোরে ফজলুর রহমান পটলের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

 

আনোয়ার হোসেন অপু ,নাটোর জেলা সংবাদদাতা:
লালপুর বাগতিপাড়ার গণমানুষের হৃদয়ের স্পন্দন , নাটোরের ইতিহাসের প্রথম মন্ত্রী, সাবেক রাজু ভিপি , উত্তরবঙ্গের বলিষ্ঠ নেতৃত্ব , সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী , বিএনপির উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার৷ ( ১১ আগস্ট ) সন্ধ্যায় লালপুরে তাঁর নিজ বাসভবনে দোয়া মাহফিল, শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণসভা এবং ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে, নাটোর-১ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। এতে লালপুর, গোপালপুর পৌরসভা ও বাগাতিপাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায়৷ আরো বক্তব্য রাখেন , প্রয়াত নেতা ফজলুর রহমানের বড় জামাই বিশিষ্ট শিল্পপতি , নাজমুল হোসান সুমন ওছোট ছেলে ইফতেখার আরশাদ প্রতীক ,
নাটোর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ , নাটোর জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নাটোর জেলা জজ কোট এর সম্মানিত পিপি রুহুল আমিন তালুকদার টগর , নাটোর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ , নাটোর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী ,
নাটোর জেলা বিএনপির সংগ্রামী সদস্য ও কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি তারিকুল ইসলাম টিটু , নাটোর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ন আহবায়ক মিজানুর রহমান ডিউক , রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী সিটি কলেজের সাবেক ভিপি গোলাম মোস্তফা ,বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশারফ হোসেন ,

বক্তারা বলেন, উত্তরবঙ্গের উন্নয়নে ফজলুর রহমান পটলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর আদর্শ ও রাজনৈতিক পথ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *