তাঁতশিল্পকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে-বিদ্যুৎমন্ত্রী

এশিয়ান বাতা ডেক্স

আন্তর্জতিক ডেক্স

বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে আন্তর্জাতিক মানে উন্নীত করা। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণ কেন্দ্র স্থানীয় তরুণ-তরুণীদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং দেশের অর্থনীতিতে তাঁতশিল্পের অবদান আরও বাড়াবে।

শনিবার (১৮জুলাই)বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সিরাজগঞ্জ সদর পৌর এলাকার মিরপুরে নবনির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একথাগুলো বলেন।

তিনি আরও বলেন, এ কেন্দ্র চালুর মাধ্যমে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের আধুনিকায়ন, দক্ষ জনবল সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে একটি নতুন দিগন্তের সূচনা হলো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেন, সিরাজগঞ্জ দীর্ঘদিন ধরেই দেশের অন্যতম তাঁতশিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত। আধুনিক প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি ও দক্ষ জনবল তৈরির মাধ্যমে এ শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করা সম্ভব হবে। তিনি স্থানীয় তাঁত উদ্যোক্তাদের সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিমুখী শিল্প গড়ে তোলার আহ্বান জানান।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিম রেজা, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, , বাংলাদেশ তাঁত বোর্ডের প্রধান হিসাবরক্ষক ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুকুমার চন্দ্র সাহা,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মামুন খান, জেলা তাঁত লিয়াজোঁ অফিসার অমিত সরকারসহ তাঁত বোর্ডের কর্মকর্তা,তাঁত উদ্যোক্তা ও ব্যবসায়ীবৃন্দ।

পরে অতিথিবৃন্দ নামফলক উন্মোচনের মাধ্যমে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করে বিশেষ মোনাজাত করেন এবং নবনির্মিত ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

বাংলাদেশ তাঁত বোর্ডের কর্মকর্তারা জানান, এই প্রশিক্ষণ কেন্দ্র চালুর ফলে স্থানীয় তাঁতশিল্পের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের তাঁতশিল্পকে দেশ-বিদেশের বাজারে আরও প্রতিযোগিতামূলক ও সমৃদ্ধ করে তুলতেও কেন্দ্রটি কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন

3 thoughts on “তাঁতশিল্পকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে-বিদ্যুৎমন্ত্রী

  1. [4614]takabet11 Official Login | সেরা অনলাইন ক্যাসিনো ও দ্রুত বিকাশ পেমেন্ট,takabet11 অ্যাপ ডাউনলোড করে উপভোগ করুন সেরা অনলাইন স্লট গেম। দ্রুত বিকাশ পেমেন্টের সুবিধায় আজই লগইন করে আপনার গেমিং যাত্রা শুরু করুন। visit: takabet11

  2. [9]Jeetbazz অফিসিয়াল লগইন – বিকাশ ডিপোজিট ও সেরা স্লট গেমস,jeetbazz অ্যাপ ডাউনলোড করে উপভোগ করুন সেরা লাইভ ক্যাসিনো খেলার নিয়ম ও স্লট গেমস। বিকাশ দিয়ে দ্রুত ডিপোজিট করে আজই খেলা শুরু করুন। visit: jeetbazz

  3. [4280]wildtokyo | Link Vào Chính Thức – Casino Trực Tuyến Uy Tín,wildtokyo cung cấp link vào chính thức, hỗ trợ tải app mới nhất cùng hệ thống nạp tiền qua ví điện tử nhanh chóng. Khám phá thế giới giải trí đẳng cấp ngay hôm nay. visit: wildtokyo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *