কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আমতলা রোয়াইলবাড়ী ইউনিয়নে সদ্য বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের নেতাকর্মীরা হুমকি প্রদানসহ মারধরের ঘটনা ঘটেছে।

‎সরেজমিনে গিয়ে জানা গেছে,জামাত থেকে বিএনপি থেকে যোগদানকারী সরিয়াকান্দা গ্রামের হাফিজ উদ্দিনকে মারধর করেছে একই ইউনিয়নের আওয়ামী নেতাকর্মী রোমান,মাজু,ত্রিপল,তানিছ,কামরুল,মাসুদ শেখ প্রমুখ।
‎
‎গত রবিবার ১১ জানুয়ারী বিকাল সাড়ে তিনটার দিকে কলসহাটি গ্রামের শেখ নাজমুল ইসলামে বাড়ির মসজিদের সামনে এ মারধরের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।
‎
‎পরবর্তীতে সোমবার ১২ জানুয়ারি সকাল দশটার দিকে পুনরায় হাফিজ উদ্দিনের পিতা মমতাজ উদ্দিনকে বঙ্গবাজারে তার নিজ দোকানে গিয়ে কামরুল হুমকি প্রদান করেছে বলেও জানিয়েছে ভুক্তভোগীরা।
‎
‎স্থানীয় লাটমিয়া জানান,ঘটনা ঘটার সময় তিনি নিজেসহ সজল ও লিটন ঘটনা নিয়ন্ত্রণ করেন। বর্তমানে সাময়িক স্থিতি থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।।
‎
‎এ বিষয়ে কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুল করিম খান কাওসার জানান, ঘটনা জানার পর দলীয় নেতাকর্মীদের বিষয়টি জানানো হয়েছে । ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।
‎
‎
‎উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মন্জু জানান, যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে আমি শুনেছি। গণতান্ত্রিক দেশে যার যে দল ভালো লাগে তা করতেই পারে। আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে।
‎
‎আমতলা রোয়াইলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু জানান, এমন একটি ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও অপ্রীতিকর কিছু ঘটেনি। দলীয় নির্দেশনায় চার গ্রামের লোকজন শান্ত রয়েছে। প্রয়োজনে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।
‎
‎অভিযুক্ত রোমান মিয়ার সাথে যোগাযোগ করার জন্য তার দোকানে গেলে তাকে পাওয়া যায়নি, তখন তার মুঠোফোনে কল দিলে নাম্বার বন্ধ পাওয়া যায়।
‎
‎এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে অবগত নই। খোঁজ নিয়ে দেখছি।

One thought on “কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর”

  1. Incidents like this in Kendua are worrying to read about, and it’s often hard to find clear local coverage when things escalate. I’ve started checking seedance3video.run for clips and context around these stories, since eyewitness accounts can differ so much from one report to the next. Hopefully the situation stays calm and people can speak up without fear. seedance3video.run

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *