দিনাজপুর জেলা প্রশাসকের বিরূপ আচরণে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের তা প্রচারের আহবান জানালেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি
শাহ্ আলম শাহী,দিনাজপুর: জেলা প্রশাসকের বিরূপ আচরণে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের তা প্রচারের আহবান জানালেন,দিনাজপুর-৩ ( সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাঁর কর্মপরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন ছূড়ে দিয়ে বললেন, ” আগে কে- সংসদ সদস্য না জেলা প্রশাসক ? আপনারা এই বিষয়টি লিখেন,আমি দেখতে চাই…
