মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার পাঁচ 

মান্দা (নওগাঁ) সংবাদ দাতা:
নওগাঁর মান্দা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে
গত বৃহস্পতিবার রাতে উপজেলার হুলিবাড়ি এলাকার একটি লিচু বাগানে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মান্দা থানার উপ-পরিদর্শক সুজন খান।
পুলিশ সূত্রে জানা যায়, হুলিবাড়ি (মোজার মোড়) এলাকায় আনারুল ইসলামের লিচু বাগানে মাদক সেবন ও বেচাকেনা চলছে এমন অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন পলাশ উদ্দিন (২৫), রইচ উদ্দিন (২২), এমদাদুল হক মিঠুন (৪৫),আবুল কালাম আজাদ (৩৫) ও জনি ইসলাম (৩৫)।
এ সময় তাদের কাছ থেকে ১৩ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

9 thoughts on “মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার পাঁচ 

  1. Been trying out lcggame lately and honestly, it’s got some pretty cool games. The site’s easy to navigate and I haven’t had any issues so far. Worth checking out if you’re looking for something new. lcggame

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *