মির্জাপুরে শাহাদৎ ঘড়ি ঘরে চুরি-২০ লাখ টাকার মালামাল লুট

 

শামীম মিয়া,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মির্জাপুরে শাহাদৎ ঘড়ি ঘরে চুরির ঘটনা ঘটেছে। উপজেলা সদরের”শাহাদৎ ঘড়ি ঘর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে এই চুরির ঘটনা ঘটেছে।সংঘবদ্ধ চোরের দল দোকানের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ঘড়ি,ক্যালকুলেটসহ অন্যান্য মালামাল ও নগদ ৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।​

বৃহস্পতিবার(২২ অক্টোবর)দিবাগত রাতে কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটে। শুক্রবার সকালে দোকান খুলতে এসে দোকান মালিক বিষয়টি দেখতে পান।​

জানাগেছে,প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিনভর ব্যবসা শেষে রাত ১০টার দিকে দোকান মালিক দোকানে তালা দিয়ে বাড়ি চলে যান। রাতের আঁধারে চোরের দল দোকানের মাঝের বেড়া কেটে ভেতরে ঢোকে এবং দোকানে থাকা মূল্যবান সব মালামাল লুট করে চম্পট দেয়।​

শাহাদৎ ঘড়ি ঘরের প্রোঃ মীর সাইফুল ইসলাম বলেন,আমার দোকান থেকে চোরের দল নতুন ঘড়ি,ক্যালকুলেটর ও নগদ ৫ হাজার টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল্লাহ আল মামুন জানান,লিখিত অভিযোগ পাওয়া গেছে।তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *