মাদকের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া ও শিলমাড়িয়া এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রোববার পরিচালিত এ অভিযানে তিনজনকে আটক করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং মাদকের বিস্তার ঠেকাতেই এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, জসীম উদ্দীনের ছেলে মন্টু, মৃত কদুর ছেলে আশিক এবং তোতাব আলীর ছেলে হাবিব ইসলাম।

অভিযান শেষে আটক তিনজনের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের অর্থদণ্ডও করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *