মনির মোল্যা, স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দিতে শ্রী শ্রী গুরুচাঁদ-সত্যভামা মন্দিরের চূড়ায় মতুয়ার একমাত্র জয় পতাকা “নিশান” প্রতিস্থাপন কর্মসূচি নিয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে মতুয়া নিশান প্রতিস্থাপন কর্মসূচি বাস্তবায়ন কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরী মতুযাচার্য্য শ্রী সম্পদ ঠাকুর।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শ্রীধাম ওড়াকান্দিতে শ্রী শ্রী গুরুচাঁদ-সত্যভামা মন্দিরের চূড়ায় মতুয়া জয় পতাকা ‘নিশান’ প্রতিস্থাপনের কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকটি আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। একই সাথে কর্মসূচি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি এবং তা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে তিনি, এসব আইডির খোঁজ খবর নিয়ে যথাযথ আইনী পদক্ষেপ নেয়ার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এসময়, শ্রীধাম ওড়াকান্দিতে মতুয়া নিশান প্রতিস্থাপন কর্মসূচি বাস্তবায়ন কমিটির মুখপাত্র মতুয়া বিদুর কান্তি বিশ্বাস, বিপুল চন্দ্র মৌলিক, হিরন্ময় মজুমদার, দ্বীপ ঠাকুরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন
