সিরাজগঞ্জে শিশু খাদ্য, মাঠা ও ঘোল তৈরির প্রতিষ্ঠানকে জরিমানা ও কারখানা সিলগালা(ভিডিও)

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে শিশু খাদ্য, মাঠা ও ঘোল তৈরির প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ৮০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়েছে। সোমবার (৮জুন) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া হাটখোলায় অবস্থিত শিশু খাদ্য, মাঠা ও ঘোল তৈরির প্রতিষ্ঠান উৎসব দধি ভান্ডারে এ অভিযান পরিচালনা করা হয়।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ এ তথ্য নিশ্চিত করে জানান,দীর্ঘদিন ধরে অনুমোদনহীন রং, ফ্লেভার, ঘনচিনি মিশ্রিত করে শিশু খাদ্য রোবো, ড্রিংকো, হাইস্পিড, চাটনি, মাঠা উৎপাদন ও বাজারজাতকরণ করে আসছে উৎসব দধি ভান্ডার।
যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-সহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উৎসব দধি ভান্ডারের মালিক মো: রাসেল তালুকদারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি বন্ধ ও সিলগালা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ।

এসময় জেলা কনজুমারস এসোসিয়েশন ক্যাবের যুগ্ম সম্পাদক কাজী সোহেল রানা ও ব্যাটেলিয়ন আনসার সদস্য উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *