বউ নিয়ে বাজি: আর্জেন্টিনার জয়ে

এশিয়ান বার্তা ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের বিশ্বকাপ ফুটবল খেলায় বাজিতে হেরে যুবক রাকিবুল ইসলাম মুন্নার সাথে পালিয়েছে দুই সন্তানের জননী কবিতা ত্রিপুরা।

বাজিতে শর্ত থাকে যে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের খেলায় ইংল্যান্ড হেরে গেলে মেয়েটি ছেলেটিকে বিয়ে করতে হবে

অবুঝ দুই পুত্র সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে পালিয়েছে। যাওয়ার সময় নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণ অলঙ্কার সাথে নিয়ে যায়।

কবিতা ত্রিপুরা খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার নুনছড়ি, দেবতাপুকুর, কেমা পাড়ার বাসিন্দা। তার শ্বশুরবাড়ি মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়ন অযোধ্যা এলাকায়। রাকিবুল ইসলাম মুন্না একই জেলার মাটিরাঙ্গা উপজেলা বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকার স্থানীয় বাসিন্দা।

কবিতার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন। এর সুযোগেই তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে বলে জানা গেছে।

রাকিবুল ইসলাম মুন্না ও কবিতা ত্রিপুরাকে ধরতে তার স্বামী খোঁজাখুঁজির পাশাপাশি মাটিরাঙ্গা থানার পুলিশের অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *