নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

 

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ 

নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে “প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) স্মার্ট রাইস মিল প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

 

আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র‍্যালি শহরের বাইপাস সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কৃষক, রাইস মিল মালিক, সরকারী কর্মকর্তা এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

 

আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নিরাপদ খাদ্য উৎপাদন ও গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু জনস্বাস্থ্যের জন্য নয়, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আস্তান মোল্লা কলেজের সহকারী অধ্যাপক ও পরিবেশবিদ এস এম মোস্তাক আহমেদ। এছাড়া বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মিলন আহমেদ এবং প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. বোরহান উদ্দিন। এ সময় জেআরডিএম ও সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশ রক্ষায় সকলকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

 

অনুষ্ঠান শেষে পরিবেশবান্ধব জীবনযাপন ও নিরাপদ খাদ্য উৎপাদনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

3 thoughts on “নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

  1. I switched over from my old site and the difference is night and day. Withdrawals are processed quicker than expected and the support team actually replies within minutes. Great platform for casual players who want reliability. br78m

  2. I used to switch between different apps just to find decent odds and fair play but this spot finally stopped my searching. The team really listens to community feedback and adjusts their games accordingly which keeps things fresh. Drop by and see why so many of us are staying put here. injeebet777

  3. My friends told me about this spot and I was a bit skeptical at first but the vibes here are genuinely top notch. Every round feels rewarding and the community chat keeps things lively for both veterans and newcomers. Come visit us at cowplaywplay and join the fun today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *