দিনাজপুরে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা

এশিয়ান বাতা ডেক্স

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে
দিনাজপুরের ফুলবাড়ীতে জুলাই পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দিনাজপুর থেকে শাহ আলম শাহীর ভিডিও তথ্য চিত্রে আরো বিস্তারিত।

শনিবার (১৮ জুলাই) বিকেলে ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে শেষ হয়। সেখানে সকলে মিলিত হয় পথসভায়।

পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, “বিএনপির পতন রংপুর থেকেই শুরু হয়েছে। রংপুরবাসী না খেয়ে থাকতে পারে, কিন্তু আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানি করে নাই,করবেও না।”

সভায় দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, “বিএনপি ভোট করে, কিন্তু গণভোট মানে না। এ ধরনের দ্বিচারিতা জনগণ মেনে নেবে না,তাই তাদের প্রত্যাখ্যান করা শুরু করেছে।”

একই পথসভায় এনসিপির উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, “ডিসি, এসপি, ইউএনও ও ওসি যদি আবারও দলীয় পেটুয়াবাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়, তাহলে তাদের অস্তিত্ব থাকবেনা। জনগণের রোষানলে পড়েছে।”

কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম পার্বত্য জেলা কাপ্তাই পোর্ট্রেট ৩য় জাতীয় আলোকচিত্র ক্যাম্প ২০২৬, ১৮ জুলাই (শনিবার) বিকেল ৪ টায় প্রোট্টেট ইনস্টিটিউট এন্ড আর্ট কালচার আয়োজিত ফ্লোটিং প্যারাডাইসে এমএনএস ইন্সপেকশন কোম্পানি সহযোগিতায় জাতীয় আলোকচিত্র ক্যাম্পের আহ্বায়ক মাহফুজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম থেকে এইস রাজু আহমেদের ভিডিও তথ্যচিত্রে আরো বিস্তারিত।

শুক্রবার ১৭ জুলাই সকাল ১১টায় রাঙ্গমাটির কাপ্তাই হর্টিকালচার সেন্টার মিলনায়তনে পোর্ট্রেটেট দুইদিন ব্যাপি ৩য় জাতীয় আলোকচিত্র ক্যাম্পের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, দ্যা ডেইলি পিপলস ভিউ পত্রিকার সম্পাদক ওসমান গনি মনসুর।

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।

এতে স্বাগত বক্তব্য রাখেন প্রোট্টেট পরিচালক রুপম চক্রবর্তী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক আলোকচিত্র সাংবাদিক, রয়টার্স, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সাবেক সভাপতি এবিএম রফিকুর রহমান,এন টিভি র পরিচালক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দীন আহমেদ, এমএনএস ইন্সপ্রেকশন কোম্পানির চেয়ারম্যান লায়ন পিযূষ তালুকদার,বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি , বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি,জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাহী সদস্য একেএম মহসিন,বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সাবেক সভাপতি বুলবুল আহমেদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্যাস্পের সমন্বয়ক ও ৭১ টেলিভিশনের কাপ্তাই প্রতিনিধি রিপন মারমা।

আলোকচিত্র ক্যাম্প শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও আলোকচিত্র ক্যাম্পে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *