আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পায়নি দুদক
মারুফ সরকার, নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১১ মাসের অনুসন্ধান শেষে আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আনা সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুক্রবার (০৬ মার্চ) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান মোয়াজ্জেম হোসেন। পোস্টে তিনি লেখেন, দুদকের অনুসন্ধান প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা পাওয়া…
