গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক শাকিল

জিএম সবুজ: গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন এস এম শাকিল হোসেন নামে এক ব্রাজিল সমর্থক। ব্রাজিল দলের ভারসাম্যহীনতায় তিনি এমন কাণ্ড ঘটান। জেলা শহরের গেটপাড়া এলাকায় দুধ দিয়ে গোসল করেন ওই যুবক। ব্রাজিল সমর্থকের এমন কাণ্ডে জেলা জুড়ে বইছে আলোচনার ঝড়। এমনকি দুধ দিয়ে গোসল করার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল…

Read More

বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ফারুক হোসেন: বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে (১১ জুন ২০২৬) জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এসময় বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও…

Read More

বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি। তাঁর অভিযোগ, ২০১৬ সালে তাঁকে ফিফা সভাপতি হতে অনৈতিকভাবে বাধা দেওয়া হয়েছিল। ইনফান্তিনো-সহ পাঁচ ফুটবল কর্তার বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করেছেন প্রাক্তন কিংবদন্তি ফুটবলার প্লাতিনি। সেপ ব্লাটারের পরবর্তী ফিফা সভাপতি হিসাবে প্লাতিনিকেই এগিয়ে রাখা হয়েছিল। কিন্তু দেখা যায়, ব্লাটারের একটি…

Read More

কিশোর গ্যাং, মাদক ও মব জাস্টিস: আইনের সংকট

আমিনুল ইসলাম হিরো: বাংলাদেশের বর্তমান সামাজিক বাস্তবতায় তিনটি বিষয় ক্রমেই গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা, মাদকাসক্তির বিস্তার এবং মাদকবিরোধী অভিযানের নামে সংঘটিত মব জাস্টিস। আলাদা মনে হলেও বাস্তবে এই তিনটি বিষয় একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং পারস্পরিকভাবে পরস্পরকে তীব্র করছে। এর ফলে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতিই নয়, বরং আইনের শাসন ও সামাজিক…

Read More

প্রাইম ব্যাংক-এর উদ্যোগে ‘প্রাইমএকাডেমিয়া এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২ অনুষ্ঠিত

নাসির উদ্দিন আহমেদ: দেশের তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মবিশ্বাসী এবং কর্মসংস্থান উপযোগী হিসেবে গড়ে তুলতে প্রাইম ব্যাংক পিএলসি.-এর উদ্যোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হলো “প্রাইমএকাডেমিয়া এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০”। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) এবং ডিআইইউ ফাইন্যান্স ক্লাবের যৌথ সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের নলেজ টাওয়ারের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষাবিদ এবং ব্যাংকিং খাতের অভিজ্ঞ পেশাজীবীরা। আয়োজনটির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বগুণ বিকাশ, আর্থিক সাক্ষরতা সম্প্রসারণ এবং অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যকার সম্পর্ককে আরও শক্তিশালী করা। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন শায়লা আবেদীন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং; এম এম মাহবুব হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এবং মিস মনোয়ারা খাতুন, ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, প্রো-ভাইস চ্যান্সেলর; ড. মোহাম্মদ নাদির বিন আলী, রেজিস্টার; এবং ড. হামিদুল হক খান, ট্রেজারার। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ব্যাংকিং খাতের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্য এবং দিকনির্দেশনামূলক আলোচনার মাধ্যমে মূল পর্ব শুরু হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একটি ইন্টারেক্টিভ সেশন, যেখানে শিক্ষার্থীরা আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং আর্থিক খাতে ক্যারিয়ার গঠনের বিভিন্ন বাস্তবধর্মী বিষয় সম্পর্কে ধারণা লাভ করেন। এছাড়াও প্রাইম ব্যাংকের বিশেষজ্ঞদের পরিচালনায় একটি বিশেষ মক ইন্টারভিউ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা রিয়েল-ওয়ার্ল্ড ইন্টারভিউ ও রিক্রুটমেন্ট প্রক্রিয়ার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের করপোরেট কমিউনিকেশন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ক্যারিয়ার প্রস্তুতি বিষয়ে মূল্যবান পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে ব্যাংকিং খাতের পেশাজীবীদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগও তৈরি হয়। “প্রাইমএকাডেমিয়া এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০”-এর মতো উদ্যোগের মাধ্যমে প্রাইম ব্যাংক পিএলসি. দেশের তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি এবং অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যকার ব্যবধান কমিয়ে কর্মসংস্থানমুখী ইকোসিস্টেম তৈরিতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

Read More

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অপরিহার্য

 লায়ন মোঃ গনি মিয়া বাবুল: সুষ্ঠু সড়ক ব্যবস্থা একটি দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও নাগরিক নিরাপত্তার মূল ভিত্তি। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি জীবনের প্রতিটি ক্ষেত্রে সড়কের ভূমিকা অপরিসীম। নিরাপদ ও সুষ্ঠু সড়ক ব্যবস্থা উন্নয়ন-অগ্রগতির চালিকাশক্তি। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশে সড়ক আজ অনেক ক্ষেত্রে মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। প্রতিদিন দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরছে। কোনো…

Read More

যুবদলের থানা ও ওয়ার্ড কমিটির জন্য অনুমতি চেয়েছেন সাজ্জাদুল মিরাজ

মারুফ সরকার: কেন্দ্রীয় যুবদলের নবনির্বাচিত ১৫১ সদস্য মতবিনিময় সভায় সাজ্জাদুল মিরাজ বক্তব্য রাখেন। সাজ্জাদুল মিরাজ বলেন, দীর্ঘ ৬ বছর ঢাকা মহানগর উত্তর যুবদলের  থানা ও ওয়ার্ড কমিটি নেই, সংগঠনকে গতিশীল করতে হলে অবশ্যই অতিশীঘ্রই এই থানা ও ওয়ার্ড কমিটি গুলো দেওয়া প্রয়োজন। সাজ্জাদুল মিরাজ বলেন,  ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাকর্মীরা দীর্ঘ ১৬ বছরের অধিক সময়…

Read More

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী ও মানব বন্ধন অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং ঢাকায় গ্রাহকদের উপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বগুড়া মহানগরী ব্যাংকের বগুড়া প্রধান ফটকে অবস্থান কর্মসুচী ও মানব বন্ধন কর্মসচী পালন করে। অবস্থান ও মানববন্ধন  চলাকালে…

Read More

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে কড়া নজরদারী চলছে। ভারতে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বিভিন্ন সীমান্ত দিয়ে আবারও ভারতীয় নাগরিকেরা বাংলা ভাষী হওয়ায় বাংলাদেশে জোর করে পাঠানোর চেষ্টা করছে। তারা সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে এ কার্যক্রম চালাচ্ছে। ইতিমধ্যে তারা গত কয়েকদিনে দিনাজপুরের হিলি, পঞ্চগড়, ঠাকুরগাঁও সীমান্ত…

Read More

রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড: আদালতের ঐতিহাসিক রায়

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরের পল্লবীতে মাত্র আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকেধর্ষণের পর অত্যন্ত নির্মমভাবে গলা কেটে ও খণ্ড-বিখণ্ড করে হত্যার আলোচিত মামলার চূড়ান্ত রায় আজ ঘোষণা করা হয়েছে। রোববার (৭ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মাসরুর সালেকীন আজ এই ঐতিহাসিক রায়ে আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড দিয়েছেন। এর…

Read More