বাগাতিপাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

 

আনোয়ার হোসেন অপু,বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আগস্ট ২০২৬ মাসের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের বড় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান পিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নেকবার হোসেন, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তারিক আজিজ, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদক, বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা, জুয়া এবং ছোটখাটো চুরির ঘটনা নিয়ে আলোচনা করেন বক্তারা।
সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান পিয়া বলেন, এসব অপরাধ ও অনিয়ম প্রতিরোধে নিয়মিত ও ঘনঘন ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *