ঢাবিতে নবোদ্যম ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত; ‘নবকথন’ সাময়িকীর মোড়ক উন্মোচন ও সম্মাননা প্রদান

প্রেস বিজ্ঞপ্তি:

ঢাকা, ২৫ জুলাই ২০২৬: “Beyond the Streets: Inclusion, Education, and a Future for Every Child” (পথ পেরিয়ে: প্রতিটি শিশুর জন্য অন্তর্ভুক্তি, শিক্ষা ও সুরক্ষিত ভবিষ্যৎ)— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুনীর চৌধুরী মিলনায়তনে সামাজিক সংগঠন ‘নবোদ্যম ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক বিশেষ সেমিনার, বার্ষিক স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই ২০২৬) জাতীয় সংগীত ও পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা ঘটে। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন নবোদ্যম ফাউন্ডেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং গীতা পাঠ করেন পূজা গাইন।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নবোদ্যম ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল মো. আশিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের যাত্রাপথ, সামাজিক দায়বদ্ধতা এবং প্রান্তিক ও পথশিশুদের মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্ত করার নানা কার্যক্রম তুলে ধরেন। এরপর নবোদ্যম ফাউন্ডেশনের বিভিন্ন শাখা ও তৃণমূলের কার্যক্রম এবং অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অবনী হক, টাঙ্গাইল শাখার সাবেক সভাপতি রবিউল ইসলাম সায়েম, ভৈরব শাখা থেকে নাসিম রিয়াদ, মিরপুর শাখা থেকে ফারিয়া জান্নাত সিলভি এবং পঞ্চগড় শাখা থেকে মো. রনি ইসলাম।

সংগঠনকে আরও সুসংগঠিত ও বেগবান করার রূপরেখা ব্যক্ত করে বক্তব্য দেন সহকারী পরিচালক (অর্গানাইজেশন ডেভেলপমেন্ট) ও সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. সাইদুজ্জামান শুভ, পরিচালক (ভলান্টিয়ার ও ইয়ুথ এনগেজমেন্ট) তানভীর আহমেদ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। বক্তারা সামাজিক পরিবর্তন ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে যুবসমাজের একতাবদ্ধ ও সক্রিয় ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সংগঠনে অসামান্য অবদান, নিষ্ঠা ও সামাজিক পরিবর্তনের নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ৫ জন কৃতি সংগঠক ও স্বেচ্ছাসেবককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন— বেস্ট ভলান্টিয়ার খাদিজা আক্তার মৌ (পাবলিক রিলেশনস অফিসার, ঢাবি শাখা), বেস্ট ভলান্টিয়ার পূজা রানী সাহা (ইভেন্ট ম্যানেজার, ঢাবি শাখা), লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড (শাখা) অবনী হক অর্পা (সভাপতি, ঢাবি শাখা), লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড (শাখা) মো. নওসাদ আলী এবং লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড (কেন্দ্রীয় কমিটি) মো. আশিকুর রহমান (সেক্রেটারি জেনারেল, নবোদ্যম ফাউন্ডেশন)। পুরস্কার গ্রহণের পর সম্মাননাপ্রাপ্তরা সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করেন এবং সমাজসেবায় অবিচল থাকার অঙ্গীকার পুনঃব্যক্ত করেন।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল পথশিশুদের অধিকার, শিক্ষা ও বহুমুখী জীবনবাস্তবতা নিয়ে প্রকাশিত নবোদ্যম ফাউন্ডেশনের বিশেষ ত্রৈমাসিক ম্যাগাজিন ‘নবকথন’-এর শুভ মোড়ক উন্মোচন। পত্রিকাটির সম্পাদনা করেছেন শরীফ ওবায়েদুল্লাহ, নির্বাহী সম্পাদক মো. আশিকুর রহমান এবং সহযোগী সম্পাদক মো. মেহেদী হাসান রনি। নবোদ্যম ফাউন্ডেশনের বিভিন্ন শাখা ও কেন্দ্রীয় কমিটির সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং দেশের বিদগ্ধ প্রাবন্ধিকদের মূল্যবান লেখায় সমৃদ্ধ হয়েছে এই প্রকাশনাটি, যেখানে মূলত পথশিশুদের মনস্তত্ত্ব, আইনি সুরক্ষা, শিক্ষালাভের মৌলিক অধিকার এবং তাদের পুনর্বাসনে সমাজের করণীয় সম্পর্কিত নানা দৃষ্টিকোণ ফুটে উঠেছে।

সেমিনারের মূল প্রতিপাদ্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন ও তথ্যভিত্তিক আলোচনা করেন নবোদ্যম ফাউন্ডেশনের গবেষণা টিমের সহকারী পরিচালক ও তরুণ গবেষক অনুপম সরকার। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন নবোদ্যম ফাউন্ডেশনের উপদেষ্টা, প্রাবন্ধিক, গবেষক ও সাহিত্য সাময়িকী ‘কালের ধ্বনি’-র সম্পাদক ইমরান মাহফুজ। তিনি তাঁর আলোচনায় পথশিশুদের সামাজিকভাবে ইতিবাচক পরিবর্তনের ধারায় ফিরিয়ে আনার প্রাতিষ্ঠানিক কৌশল ও রাষ্ট্রীয়-সামাজিক দায়বদ্ধতার চিত্র তুলে ধরেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে নবোদ্যম ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফ ওবায়েদুল্লাহ সম্মানিত অতিথি, দূর-দূরান্ত থেকে আগত শাখা প্রতিনিধি, ভলান্টিয়ার, গণমাধ্যমকর্মী ও উপস্থিত সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

One thought on “ঢাবিতে নবোদ্যম ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত; ‘নবকথন’ সাময়িকীর মোড়ক উন্মোচন ও সম্মাননা প্রদান

  1. [4844]akunjp: Login Resmi Link Alternatif | Slot Gacor Deposit Pulsa,akunjp menyediakan link alternatif resmi untuk akses mudah. Nikmati slot gacor hari ini dengan deposit pulsa tanpa potongan. Daftar dan mainkan sekarang juga! visit: akunjp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *