রাজশাহীর পুঠিয়ায় ঐতিহ্যের টানে ব্রুনাইএর রাষ্ট্রদূত, ইতিহাসের অলিন্দে কূটনৈতিক পদচারণা

  মেহেদী হাসান, পুঠিয়া(রাজশাহী): শতবর্ষের ইতিহাস, টেরাকোটার নিপুণ কারুকাজ আর রাজকীয় স্থাপত্যের অনন্য ঐতিহ্য যেন হাতছানি দিয়েছিল। সেই টানেই রাজশাহীর ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ি ও গোবিন্দ মন্দির পরিদর্শনে এলেন ঢাকায় নিযুক্ত ব্রুনেই দারুসসালামের রাষ্ট্রদূত হাজি হারিস বিন হাজি ওসমান। শনিবার দুপুরে তাঁর এই সফর শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল না; বরং বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্যকে কাছ থেকে জানার…

Read More

গ্রাহকদের গাড়ির এক্সক্লুসিভ সার্ভিস দিতে প্রাইম ব্যাংক ও কার হাউজ ইমপোর্টস-এর চুক্তি স্বাক্ষর

এস, কে, নাসির:ঢাকা, জুলাই ০৩, ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি কার হাউস ইপোর্টস লিমিটেড-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকার কার হাউস ইপোর্টস লিমিটেড-এর অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়। এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা গাড়ি সার্ভিসিংয়ের ক্ষেত্রে কার হাউস ইপোর্টস লিমিটেড-এর পক্ষ থেকে বিশেষ সার্ভিস সুবিধা উপভোগ করবেন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং কার হাউস ইপোর্টস লিমিটেড –এর ম্যানেজিং ডিরেক্টর, এইচ এম অভিক আনোয়ার। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি.-এর হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ইভিপি, সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী; কার হাউস ইপোর্টস লিমিটেড-এর ডিরেক্টর সাব্বির আওলাদ; জিএম মো. রাশেদুজ্জামান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সহযোগিতা প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উন্নত লাইফস্টাইল সুবিধা ও বিভিন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

Read More

ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনা: ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের ২ বছর পূর্ণ!

মনির হোসেন: ​নিরাপদ, নিয়মিত এবং নৈতিক অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) কারিগরি সহায়তায় চলমান “সাপোর্টিং এ ট্যালেন্ট পার্টনারশিপ উইথ বাংলাদেশ” প্রকল্পটি সফলতার সাথে তার দ্বিতীয় বছর পূর্ণ করেছে। ​এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের দক্ষ জনশক্তির জন্য ইউরোপের শ্রমবাজারের দুয়ার আরও প্রশস্ত হচ্ছে। প্রকল্পের সাম্প্রতিক অগ্রগতি ও সাফল্যের কিছু উল্লেখযোগ্য…

Read More

নাটোরে প্রাইম ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

এস কে,নাসির ঢাকা: দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে সম্প্রতি নাটোরে এক মাসব্যাপী ‘এনটারপ্রেনিউরশিপ ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি)-এর উদ্বোধন করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি)-এর সহযোগিতায় এবং স্কিল ফল ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে।…

Read More

আগামী দিনে আরও নিরাপদ রাজশাহী মহানগর গড়ে উঠবে: ভূমিমন্ত্রী মিনু

আবু কাওসার মাখন ,রাজশাহী ব্যুরো:  ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, “দুষ্টের দমন করে আগামী দিনে আরও নিরাপদ এবং বাসযোগ্য রাজশাহী মহানগরী গড়ে তোলা হবে। এই মহানগরী ভালো মানুষের জন্য আরও বসবাস উপযোগী হবে। এই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করছে আরএমপি।” বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী…

Read More

দেশে আরও নতুন তিনটি উপজেলা এবং একটি নতুন থানা প্রস্তাব অনুমোদন

এশিয়ান বার্তা ডেস্ক: দেশে আরও নতুন তিনটি উপজেলা এবং একটি নতুন থানা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। নতুন উপজেলা তিনটি হলো—চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও।’ এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ…

Read More

রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (রোটারি ক্লাব) গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিলের প্রেসিডেন্ট এস এম নুরুজ্জামান। কক্সবাজারের হোটেল সি প্যালেসে আয়োজিত সংগঠনটির বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটেগরিতে নির্বাচিত ব্যক্তি ও ক্লাবকে পুরস্কৃত করা হয়। দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানে রোটারি ডিস্ট্রিক্ট…

Read More

আইইউবিএটি-তে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ অনুষ্ঠিত: তরুণদের আর্থিক অন্তর্ভুক্তি ও ক্যারিয়ার গড়ার আহ্বান

Sk. Nasir Hossai: ঢাকা, ২৯ জুন, ২০২৬: তরুণ প্রজন্মকে আর্থিক জ্ঞান এবং কর্মজীবনের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী দক্ষতা দিয়ে গড়ে তোলার লক্ষ্যে সম্প্রতি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ সেমিনার। প্রাইম ব্যাংক পিএলসি.-এর ফ্ল্যাগশিপ ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’-এর আওতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক এই সেমিনারটির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়টির বিজনেস সোসাইটির সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল একাডেমিক শিক্ষার সাথে ব্যাংকিং খাতের বাস্তব অভিজ্ঞতার সেতুবন্ধন তৈরি করা, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও বেশি যোগ্য করে তুলবে। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। তিনি বলেন, “আর্থিক অন্তর্ভুক্তি কেবল ব্যাংক হিসাব খোলার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি সমন্বিত প্রক্রিয়া, যার মাধ্যমে মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি, বৈষম্য হ্রাস এবং টেকসই অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব।” তিনি শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা ও অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব এবং দীর্ঘমেয়াদি পেশাগত সাফল্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সেমিনারে ক্যারিয়ার উন্নয়ন ও করপোরেট প্রস্তুতি বিষয়ক একটি সেশন পরিচালনা করেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড অব ব্রাঞ্চেস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মো. ইমরান হোসেন।  তিনি বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং ও করপোরেট বিশ্বে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও পেশাগত মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মাহমুদুর রহমান। তিনি বলেন, “শিক্ষার্থীদের বাস্তব কর্মপরিবেশের উপযোগী করে গড়ে তুলতে শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইউবিএটি বিজনেস স্কুলের অ্যাসোসিয়েট প্রফেসর ও বিবিএ কো-অর্ডিনেটর ড. হাসানুজ্জামান তুষার। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের ভবিষ্যৎ নিয়ে এক ফলপ্রসূ আলোচনার ক্ষেত্র তৈরি করে। ‘প্রাইমএকাডেমিয়া’-এর মাধ্যমে প্রাইম ব্যাংক তরুণদের ক্ষমতায়ন এবং শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য ভবিষ্যৎমুখী ক্যারিয়ারের সুযোগ সৃষ্টি করতে অঙ্গীকারবদ্ধ।

Read More

ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

  মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯শত ৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় ফুলবাড়ী পৌরসভার সভাকক্ষে এ বাজেট ঘোষনা করেন ফুলবাড়ী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ২০২৬- ২০২৭ অর্থবছরে পৌরসভার রাজস্ব…

Read More

চট্টগ্রাম বন্দরে ‘ইন্ডাস্ট্রিয়াল সেফটি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

  চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে (Regional Training Course on Industrial Safety) শীর্ষক প্রশিক্ষণ কোর্স গত ২৯ জুন সকাল ৯:৩০ টায় উদ্বোধন করা হয়। চট্টগ্রাম বন্দর ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত গ্লোবাল পোর্টস সেফটি যৌথভাবে প্রশিক্ষণটি আয়োজন করেছে। দুই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও…

Read More