admin barta

৬ উইকেটে জিতল সিলেট, ছক্কা মেরে পারভেজের অর্ধশতক

স্পোর্টস ডেস্কঃ রংপুর রাইডার্সের ১১৪ রান সিলেট টাইটানস পেরিয়ে গেল ১৫ বল আর ৬ উইকেট হাতে রেখে। ১৮তম ওভারের তৃতীয় বলে ইফতিখারকে এক্সট্রা কাভার দিয়ে ছক্কা মারলেন পারভেজ হোসেন। এই ছক্কায় পারভেজ ছুঁয়েছেন ফিফটি, সিলেট পৌঁছে গেছে লক্ষ্যে। সোমবার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুর রাইডার্সকে হারিয়ে নিজেদের পঞ্চম জয় তুলে নেয় সিলেট টাইটান্স। এদিন…

Read More

মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান, ইরানে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা চীনের

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে বিদেশি ‘হস্তক্ষেপের’ বিরোধিতা করে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। সোমবার (১২ জানুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্পের মন্তব্য প্রসঙ্গে বলেন, ‘আমরা সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করি।’ তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে সহায়ক- এমন কাজ আরও বেশি করে…

Read More

৪৭ কোটি টাকা লোপাট কৃষক-দিনমজুরকে ব্যবসায়ী সাজিয়ে, ৭ মামলা

নিজেস্ব প্রতিনিধি: কৃষক, দিনমজুর, দর্জি ও সেলসম্যানদের ব্যবসায়ী দেখিয়ে ঋণের ৪৬ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই ও ইউসিবিএলের আনিসুজ্জামান চৌধুরী রনিসহ ৯৪ জনের বিরুদ্ধে সাত মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা ৭টি দায়ের করা হয়েছে বলে সংস্থাটি মহাপরিচালক…

Read More

মা-বোনেরা জামায়াতকে বেছে নেবে আগামী নির্বাচনে: শফিকুর রহমান

নিজেস্ব প্রতিনিধি: আগামী নির্বাচনে দেশের মা-বোনেরা জামায়াতকে বেছে নেবে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মা-বোনের যে তাদের বেছে নেবেন, সে লক্ষণ তারা ইতোমধ্যেই দেখতে পারছেন। সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি জানান,…

Read More

দেশে ফিরে আসার নির্দেশ বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে

এশিয়ান বার্তাঃ বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে কর্মরত চার কর্মকর্তাকে অবিলম্বে কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চার কর্মকর্তা হলেন- মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কন্স্যুলেট জেনারেল…

Read More

যে পরিস্থিতিতে হোক আমরা পাটের উৎপাদন বাড়াতে চাই: কৃষি সচিব ড. এমদাদ মিয়ান

  শাহ্‌ আলম শাহী,দিনাজপুর: কৃষি সচিব ড.মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, ‘ যে পরিস্থিতিতে হোক আমরা পাটের উৎপাদন বাড়াতে চাই। আধুনিক প্রযুক্তি,পরিবেশ সহনশীল জাত উদ্ভাবন করে আমরা পাটের ব্যাপক উৎপাদন করতে চাই। পাটে বীজ স্বয়ংসম্পূর্ণ হতে চাই।দেশে চাহিদা মিটিয়ে পাট বিদেশেও রপ্তানি করতে চাই। এজন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। গতকাল দিনাজপুরে বিজেআরআই উদ্ভাবিত উচ্চ…

Read More

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মাহফিল

নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য নাম, আপসহীন দেশনেত্রী ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ফোরাম–৭১-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দোয়ার পাশাপাশি তাঁর রাজনৈতিক সংগ্রাম ও দেশ গঠনে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ঢাকার ওয়ারী এলাকায়…

Read More

ফুলের হাসি স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরন,সাবলম্বী হবার কর্মসুচি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধিঃ ফুলের হাসি ফাউন্ডেশন এর উদ্যোগে ফুলের হাসি স্কুলের বয়স্ক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, উপহার সামগ্রী বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলের হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা,চেয়ারম্যান তসলিম হাসান হৃদয়ের সভাপতিত্বে, স্কুলের প্রধান শিক্ষক সাবরিনা আফরোজার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সভাপতি, জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের সভাপতি মোশারফ হোসেন…

Read More

নাচোলে অবৈধ সংযোগে সেচ পাম্প চালানোর অভিযোগে তিনজনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন

  নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ-ঃচাঁপাইনবাবগঞ্জের নাচোলে অবৈধ সংযোগে সেচ পাম্প চালানোর অভিযোগে তিন ব্যক্তির সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেছে নাচোল পল্লী বিদ্যুত অফিস। বৃহস্পতিবার খবর পেয়ে নাচোল পল্লী বিদ্যুতের অফিসের কর্মকর্তারা নাচোল উপজেলার কসবা ইউপির মহেষপুর এলকা থেকে তিন ব্যক্তির সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করে। জানাযায়,গত ১০বছর পূর্বে নাচোল বরেন্দ্র বহুমুখী…

Read More

প্রাইম ব্যাংকে সর্বোচ্চ ২% কম মুনাফায় হোম লোন-ইনভেস্টমেন্ট ট্রান্সফারের সুবিধ

প্রেস রিলিজ: ঢাকা, ০৯ জানুয়ারি ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি.-এর হাসানাহ ইসলামী ব্যাংকিংয়ের আওতায় বিশেষ হোম লোন ও ইনভেস্টমেন্ট ট্রান্সফার ক্যাম্পেইন চালু করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে তাদের বিদ্যমান কনভেনশনাল হোম লোন বা ইসলামী হোম ইনভেস্টমেন্ট প্রাইম ব্যাংকের হাসানাহ হোম ইনভেস্টমেন্টে স্থানান্তর করতে পারবেন এবং বিদ্যমান মুনাফা হারের ওপর বছরে সর্বোচ্চ ২% পর্যন্ত মুনাফা কম পরিশোধের সুবিধা উপভোগ করবেন। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা সহজেই তাদের কনভেনশনাল বা ইসলামী গৃহঋণ সুবিধা শরিয়াহ-সম্মত হাসানাহ হোম ইনভেস্টমেন্টে রূপান্তর করতে পারবেন, যার ফলে মাসিক কিস্তি কমবে এবং দীর্ঘমেয়াদে আর্থিক স্বাচ্ছন্দ্য বাড়বে। অফারের আওতায় গ্রাহকরা প্রতিযোগিতামূলক মুনাফা হার, ঋণ পরিশোধে নমনীয়তা, ব্যক্তিগত আর্থিক পরামর্শ এবং ঝামেলাহীন ট্রান্সফার প্রক্রিয়ার সুবিধা উপভোগ করবেন। এতে গৃহঋণ ব্যবস্থাপনা আরও সহজ ও সাশ্রয়ী হবে। এই ক্যাম্পেইনের লক্ষ্য গ্রাহকদের আর্থিক চাপ কমিয়ে দৈনন্দিন প্রয়োজন ও ভবিষ্যৎ লক্ষ্য পূরণে সাশ্রয়ী অর্থ ব্যবহারের সুযোগ সৃষ্টি করা। প্রাইম ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী বলেন, ‘প্রাইম ব্যাংক সবসময় গ্রাহককেন্দ্রিক আর্থিক সল্যুশন প্রদানে অঙ্গীকারবদ্ধ। এই হোম লোন ও ইনভেস্টমেন্ট ট্রান্সফার অফারের মাধ্যমে গ্রাহকরা তাদের বিদ্যমান কনভেনশনাল বা ইসলামী গৃহঋণ প্রাইম ব্যাংকের হাসানাহ ইসলামী ব্যাংকিংয়ে স্থানান্তর করে বছরে সর্বোচ্চ ২% পর্যন্ত মুনাফা হার কমানোর সুবিধা নিতে পারবেন। আমাদের লক্ষ্য গ্রাহকদের আবাসন ঋণ সাশ্রয়ী করা।’  বিভিন্ন শ্রেণির গ্রাহকের চাহিদা পূরণে প্রাইম ব্যাংকের হাসানাহ হোম ইনভেস্টমেন্ট সল্যুশনগুলো সাজানো হয়েছে, যেখানে রয়েছে স্বচ্ছ মূল্য নির্ধারণ, দ্রুত প্রক্রিয়াকরণ এবং নিবেদিত রিলেশনশিপ ম্যানেজমেন্ট। মাসিক কিস্তি কমানোর মাধ্যমে ব্যাংকটি গ্রাহকদের দীর্ঘমেয়াদী আর্থিক দায়বদ্ধতা আরও সহজ ও আত্মবিশ্বাসের সঙ্গে পরিচালনায় সক্ষম করে। যেসব গ্রাহক তাদের কনভেনশনাল হোম লোন বা ইসলামী হোম ইনভেস্টমেন্ট প্রাইম ব্যাংকের হাসানাহ ইসলামী ব্যাংকিংয়ে স্থানান্তর করতে আগ্রহী, তারা বিস্তারিত জানতে এবং আবেদন করতে ভিজিট করতে পারেন www.transfer2prime.now-এ অথবা নিকটস্থ প্রাইম ব্যাংক শাখায় যোগাযোগ করতে পারেন।  

Read More