‘আত্মসমর্পণ করো ১৫ মিনিটের মধ্যে নয়তো মৃত্যু’

আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এক ফাঁস হওয়া ভিডিওতে দাবি করেছেন, সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের সময় মার্কিন বাহিনী তার মন্ত্রিসভার সদস্যদের মাত্র ১৫ মিনিট সময় দিয়েছিল। রদ্রিগেজের মতে, ওই সময় মার্কিন সেনারা আল্টিমেটাম দিয়েছিল, হয় আমেরিকার দাবি মেনে নিতে হবে অথবা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। ‘লা হোরা দে ভেনেজুয়েলা’ নামক একটি…

Read More

শীর্ষ আট দেশের মধ্যে বাংলাদেশ ব্যাংক হিসাবে পিছিয়ে

নিজেস্ব প্রতিনিধি: বিশ্বে ব্যাংকিং সেবার বাইরে থাকা প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর একটি বড় অংশই মাত্র আটটি দেশের নাগরিক। এসব দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। বিশ্বব্যাংকের সর্বশেষ ‘গ্লোবাল ফিনডেক্স ডেটাবেজ ২০২৫’ প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, সারা বিশ্বে বর্তমানে প্রায় ১৩০ কোটি মানুষের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে হিসাব নেই। এই বিশাল জনসংখ্যার ৫৩ শতাংশ (প্রায় ৬৫…

Read More

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাৎ জামায়াত আমিরের সঙ্গে

নিজেস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন– ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান, হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) মিস কেট…

Read More

কূটনীতিকদের ব্রিফ করছে ইসি সাংবাদিকদের প্রবেশাধিকার না রেখেই

এশিয়ান বার্তা ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি মিশনের কূটনীতিকদের আনুষ্ঠানিক ব্রিফ করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই ব্রিফিংয়ে গণমাধ্যমের প্রবেশাধিকার নেই বলে আগেই জানিয়েছে ইসি। রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে এই ব্রিফিং শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম…

Read More

বিপিএল মাতালেন তানজিন তিশা

বিনোদন ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল এর জমকালো চূড়ান্ত আসরে পারফর্ম করেন অভিনেত্রী ও মডেল তানজিন তিশা। শুক্রবার সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স ফাইনালে মুখোমুখি হয়; ম্যাচের শুরুতে নাচের পারফর্ম করেন তানজিন তিশা। পারফরম্যান্স শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দর্শকদের উচ্ছ্বাস ও নিজের ইচ্ছার কথা জানান তানজিন তিশা। তিশা বলেন,…

Read More

বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ হার দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভেসে যায় বৃষ্টিতে। তাই সুপার সিক্সে জায়গা পেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না যুবা টাইগারদের সামনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে আজিজুল হাকিম তামিমের দল। শুক্রবার (২৩ জানুয়ারি) হারারেতে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাট করতে পাঠায়…

Read More

সন্দেহ প্রকাশ ট্রাম্পের আফগানিস্তানে ন্যাটোর ভূমিকা নিয়ে

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র কখনো বিপদের মুখে পড়লে ন্যাটোভুক্ত দেশগুলো আদৌ পাশে দাঁড়াবে কি-না- এমন প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় আফগানিস্তান যুদ্ধে ন্যাটো মিত্রদের ভূমিকা খাটো করে তিনি মন্তব্য করেন, জোটের সেনারা সামনের সারিতে না থেকে কিছুটা পেছনে অবস্থান করেছিল। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফাঁকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক…

Read More

ফের বাড়ল সোনার দাম কমানোর ১২ ঘণ্টার মধ্যে, ছাড়াল ২ লাখ ৫৫ হাজার

নিজেস্ব প্রতিনিধি: কমানোর ১২ ঘণ্টা পার না হতেই ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ২৯৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে, ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৫৫ টাকা ছাড়িয়ে গেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আজ দুপুর সোয়া ১২টা থেকে…

Read More

এখন আমাদেরকে দেশ গড়তে হবে: তারেক রহমান

নিজেস্ব প্রতিনিধি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমাদেরকে দেশ গড়তে হবে। তিনি বলেন, দেশের প্রত্যেকটি সেক্টর বিগত ১৫/১৬ বছরে ধ্বংস হয়েছে। এই ধ্বংস হওয়ার ফলে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে।…

Read More

সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

এশিয়ান বার্তা ডেস্কঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এদেশ আমাদের সকলের। ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি। শুক্রবার (২৩ জানুয়ারি) ‘সরস্বতী পূজা’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।…

Read More