৪৭ কোটি টাকা লোপাট কৃষক-দিনমজুরকে ব্যবসায়ী সাজিয়ে, ৭ মামলা

নিজেস্ব প্রতিনিধি: কৃষক, দিনমজুর, দর্জি ও সেলসম্যানদের ব্যবসায়ী দেখিয়ে ঋণের ৪৬ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই ও ইউসিবিএলের আনিসুজ্জামান চৌধুরী রনিসহ ৯৪ জনের বিরুদ্ধে সাত মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা ৭টি দায়ের করা হয়েছে বলে সংস্থাটি মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।

আসামিদের মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চকবাজার শাখায় মোহাম্মদ হোছন নামীয় ব্যক্তিকে হোছন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী, নুরুল আলমকে কর্নফুলী এম্পোরিয়ামের স্বত্বাধিকারী, মোহাম্মদ জহির উদ্দিনকে জহির ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী, ব্যাংকের পোর্ট শাখায় মিজানুর রহমান ক্যাটস আইয়ের স্বত্বাধিকারী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পাহাড়তলী শাখায় শাহজাহানকে শাহ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী, মো. হারূনুর রশিদকে হারুন অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী এবং ব্যাংকটি বহদ্দারহাট শাখায় অমিত মল্লিককে মল্লিক অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী দেখিয়ে ঋণের আসল ৪৬ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। গ্রামের কৃষক, দিনমজুর, দর্জি, সেলসম্যানদের ব্যবসায়ী দেখিয়ে ব্যক্তিদের নামে ৭টি চলতি হিসাব খুলে ওই টাকা আত্মসাৎ করা হয়েছে।

আসামিরা হলেন— সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই সাবেক পরিচালক ও ইসি কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি, সাবেক পরিচালক ও ইসি কমিটির সদস্য বশির আহম্মেদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদ, আনিসুজ্জামান চৌধুরী, হাজী ইউনুছ আহমদ, নুরুল ইসলাম চৌধুরী, আসিফুজ্জামান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ চৌধুরী, জুনিয়র অফিসার সারাবান তহুরা, এক্সিকিউটিভ অফিসার জেসমিন সুলতানা, এফএভিপি মোহাম্মদ জসীম উদ্দিন, জুনিয়র অফিসার ইমতিয়াজ মাহবুব, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হোসনি মোবারক জিকো, আলোক ইন্টারন্যাশনালের মালিক প্রদীপ কুমার বিশ্বাস, কর্মচারী, বি অ্যান্ড বি ইলেকট্রনিক্স মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী মো. দিদারুল আলম চৌধুরী ও মো. সুমনসহ মোট ৯৪ জনকে ৭ মামলায় আসামি করা হয়েছে। এদের অনেকেই সাত মামলার আসামি বলে জানা গেছে।

দুদক জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংকের কিছু কর্মকর্তা ও কর্মচারীদের দিয়ে সিন্ডিকেট গড়ে তুলে ওই অর্থ আত্মসাৎ ও পাচার করেছেন বলে এজাহারে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *