হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিলেন শিবগঞ্জের চৌকস এসআই

আহসান হাবীব (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় কর্মরত চৌকস উপ-পরিদর্শক (এসআই) ডিকে তনয় কুমার।

জানা যায়, শিবগঞ্জ বাজার এলাকা থেকে একটি মোবাইল ফোন হারিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেন এসআই ডিকে তনয় কুমার।

তথ্যপ্রযুক্তির সহায়তা ও ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে তিনি মোবাইল ফোনটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হন এবং পরবর্তীতে সেটি উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত মোবাইল ফোনটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।

মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগী সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়দের মতে, পুলিশের এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় করেছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান বলেন, “শিবগঞ্জ থানার আওতাধীন এলাকার মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারসহ জনসেবামূলক কর্মকাণ্ডে আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *