চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিশেষ অভিযানে প্রায় তিন হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ হওয়া এসব ইলিশ বিতরণ করা হয়েছে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে।
সোমবার (১২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার বিজয় কুমার দাস। এর আগে সোমবার ভোর বেলায় মতলব উত্তর উপজেলার পার্শ্ববর্তী দাউদকান্দি এলাকার একটি যাত্রীবাহী বাস থেকে এসব মাছ উদ্ধার করা হয়। জব্দ হওয়া মাছের পরিমাণ ৩ হাজার ২শ কেজি।
সিনিয়র মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে। অভিযানে কোস্টগার্ডের সদস্যরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জব্দ হওয়া এসব মাছ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
