বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে ৮২ ইয়াবাসহ একজন আটক

 

আনোয়ার হোসেন অপু,বাগাতিপাড়া নাটোর সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আহমেদ আলী শেখ রনি (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের জিগোরী গ্রামের বিল গোপালহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক রনি একই এলাকার মৃত আমিন আলী শেখের ছেলে। তিনি পেশায় দিনমজুর এবং বর্তমানে মাসিক ১২ হাজার টাকা বেতনে একটি পুকুর পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জিগোরী এলাকায় অভিযান চালিয়ে রনিকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় একই গ্রামের সাতাব আলীর ছেলে শামীম মাঠের ভেতরে কাজ করছিল বলে জানা গেছে।

বাগাতিপাড়া মডেল থানার ওসি (তদন্ত) শহীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *