ফারজানা শারমিন পুতুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বাগাতিপাড়া বাসি

 

আনোয়ার হোসেন অপু,
বাগাতিপাড়া নাটোর সংবাদদাতা,: সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ।রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী হিসেবে নিজের দক্ষতা, যোগ্যতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তিনি ।

তাকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বাগাতিপাড়া উপজেলার সর্বস্তরের ভোটাররা ।

ব্যারিস্টার পুতুল নাটোরের অবিসংবাদিত নেতা ও বিএনপির সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের কন্যা। ফজলুর রহমান পটল এই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টানা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি হাতছাড়া হয় এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘ দেড় যুগ এই আসনে বিএনপির কোনো প্রতিনিধিত্ব ছিল না। বাবার মৃত্যুর পর ত্রিমুখী প্রতিদ্বন্দিতায় আবারও সেই আসনে ধানের শীষের বিজয় নিশান উড়ালেন ।

সংসদীয় আসন ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপড়া) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সেইসাথে মেয়ে হিসেবে বাবার হারানো আসনটি পুনরুদ্ধার করলেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় নাটোরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনী ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৯০ হাজার ৫৬৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু (কলস প্রতীক) ৭৩ হাজার ১৭৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলায় অভাবনীয় সাফল্য পেয়েছে বিএনপি। জেলার ৪টি সংসদীয় আসনের সবকটিতেই জয়লাভ করেছে দলটি। নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল ছাড়াও নাটোর-২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসনে আনোয়ারুল ইসলাম আনু এবং নাটোর-৪ আসনে আব্দুল আজিজ সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *